অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ ইকরা গত ২৮ ফেব্রুয়ারি আত্মহত্যা করেছেন। মৃত্যুতে বিচারের দাবিতে গতকাল রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) গেটের সামনে ‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম মানববন্ধন করেছে।
দেশের সংগীতাঙ্গনের আলোচিত দম্পতি ছিলেন ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। তবে হঠাৎ বিচ্ছেদের পর সেই সুরের ছন্দ ভেঙে যায়। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী সংসার ভাঙার পেছনে পরকীয়ার ইঙ্গিত দেন।
অভিনেতা জাহের আলভীর ‘আত্মগোপন’ কিংবা ‘মবভীতি’র খবর অনেকটাই চাপা পড়ে গেলো শুটিং স্পটে তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের ‘মারধর’ কাণ্ডে! মঙ্গলবার (৩ মার্চ) বিকালে কেঁদেকেটে ফেসবুক লাইভে এসে তানজিন তিশার প্রতি গুরুতর ‘মারধর’র অভিযোগ তোলেন জুনিয়র অভিনেত্রী সামিয়া অথৈ।
ঢাকাই সিনেমার চলতি সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন তিনি। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে!
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর পর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যম যখন সরগরম তখন টলিউড অভিনেত্রী অপরাজিতা আট্য পরকীয়াকে সুস্থতার লক্ষণ মনে করছেন।
সংগীতাঙ্গনের একসময়ের জনপ্রিয় দম্পতি রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী-র বিচ্ছেদ একসময় ভক্তদের অবাক করেছিল। দীর্ঘ সময় পর সেই ভাঙনের কারণ নিয়ে মুখ খুলেছেন রবি চৌধুরী।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সামিয়া অথৈ-এর তোলা মারধরের অভিযোগের পর। অথৈ দাবি করেছেন, তিশা তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত ও অকথ্য ভাষায় আক্রমণ করেছেন। তবে তিশা এই অভিযোগকে “ভুল বোঝাবুঝি” এবং “অপেশাদার আচরণ” বলে ব্যাখ্যা করেছেন।
দেশের চলচ্চিত্র ব্যবসা ঈদকেন্দ্রিক হয়ে গেছে অনেক বছর হলো। তাই ঈদেই সবচেয়ে বেশি ছবি মুক্তি পায়। এবারও সেই ধারা অটুট। অন্তত ১৬টি ছবির মুক্তির খবর শোনা যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের
মুশফিক আর ফারহানের সঙ্গে তানজিন তিশার সম্পর্কের গুঞ্জন নিয়ে নতুন করে কিছু বলার নেই। শোনা যায় ফারহানের সঙ্গে মনোমালিন্যের কারণেই আত্মহত্যা করতে গিয়েছিলেন অভিনেত্রী। এবার অভিনেত্রী সামিয়া অথৈর দাবি, ফারহানের সঙ্গে সম্পর্ক চলাকালীন তাকে অভিনেতার সঙ্গে কাজ থেকে বিরত থাকতে হুমকি দিয়েছিলেন তিশা। কারণ জানতে চাইলে তিশা বলেছিলেন, ফারহান তার জামাই হয়।
তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মানিকগঞ্জ রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে এ ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সামিয়া অথৈ।
সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল আর বিতর্ক যেন একই সুতায় বাঁধা। মদ্যপ অবস্থায় গাড়ির চালককে মারধর, কলেজছাত্রী ধর্ষণ, বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। একাধিকবার কারাগারে যাওয়া লেগেছে। তবে দীর্ঘদিন কারাভোগ করতে হয়নি।
নেপাল থেকে দেশে ফিরেছেন জাহের আলভীর সহ-অভিনেত্রী ইফফাত আরা তিথি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে ফেরার কথা উল্লেখ করে তিথি বলেন, “অনেকেই অভিযোগ করছেন ‘আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছে’— এটা ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে গতকাল (৩ ফেব্রুয়ারি) দেশে এসেছি। যেদিন ইকরা আত্মহত্যা
বিশ্বের বর্তমান অস্থির পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। তিনি বলেন, বিশ্বজুড়ে চলতে থাকা দীর্ঘদিনের সংঘাত ও ট্র্যাজেডির কারণে মানুষ এখন মানসিকভাবে ক্লান্ত।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ার পর গত ১৯ ফেব্রুয়ারি এই অভিনেতার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে বিপর্যস্ত বিমান চলাচল। এর মধ্যেই ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ের একটি হোটেলে অবস্থান করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। হোটেলের পাশেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।