ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অভিনেতা নিজে। এমন আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকাহত তাদের ভক্তরা ।
ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক বিজয় থালাপতি-এর দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন এবং বিচ্ছেদের আবেদন করেছেন।
বলিউড তারকা অক্ষয় কুমারের আসন্ন সিনেমা ‘ভূত বাংলা’র একটি গান প্রকাশের পরই শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, গানটি কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়–এর কালজয়ী চলচ্চিত্র গুপী গাইন বাঘা বাইন–এর জনপ্রিয় গানের সুর ও কথার আদলে নির্মাণ করা হয়েছে।
একসময় টানা ব্যস্ত সময় কাটিয়ে মাঝখানে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন মিম মানতাশা। সেই বিরতি কাটিয়ে আবারও পর্দায় ফিরেছেন তিনি। যদিও ফটোশুট ও বিজ্ঞাপনে সক্রিয় থাকলেও নাটক ও সিনেমায় তার উপস্থিতি তুলনামূলক কম ছিল।
চলচ্চিত্র, নাটক ও ওটিটি কনটেন্টে জনপ্রিয় শিল্পীদের মাধ্যমে আইনবিরোধী ধূমপানের দৃশ্য প্রদর্শন শিশু-কিশোর ও তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মত দিয়েছেন বক্তারা।
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মন্দানা আজ (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানমণ্ডপে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন।
গানের জন্য কম, ব্যক্তিগত বিতর্কের কারণে বেশি সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল ফের শিরোনামে এসেছেন।
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা মানেই রাজকীয় জীবনযাপন আর চোখধাঁধানো বিলাসিতা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ৩২তম জন্মদিনে সেই ধারা বজায় রেখে আবারও আলোচনায় এলেন অভিনেত্রী। কোটি টাকার অলংকার ও পোশাকের সঙ্গে এবার জন্মদিনের কেক দিয়েও সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মন জয় করলেন উর্বশী।
বলিউডের অন্যতম তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দম্পতি। গত বছরের নভেম্বরে প্রথম সন্তানের মুখ দেখেছেন এই তারকা যুগল। জীবনের নতুন এই অধ্যায় যে তারা দারুণভাবে উপভোগ করছেন, তা ভিকির সাম্প্রতিক বক্তব্যেই স্পষ্ট।
জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি মা-হারা বাচ্চা বানরের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভিডিওটিতে দেখা যায়, মা বিহীন ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে পরম মমতায় আঁকড়ে ধরে আছে। দৃশ্যটি ছুঁয়ে গেছে মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকেও। তবে এই অসহায়ত্বকে পুঁজি করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার কৌশলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
গ্ল্যামার জগতে আজকাল যেন প্রতিযোগিতা, কে কত বড় সিলুয়েট, কত সাহসী রং বা কত নাটকীয় উপস্থিতি তৈরি করতে পারেন। অথচ কখনও কখনও সবচেয়ে সংযত উপস্থিতিই হয়ে ওঠে সবচেয়ে স্মরণীয়। সেই নীরব অথচ গভীর ছাপ রেখেই সাম্প্রতিক এক উপস্থিতিতে আলোচনায় এলেন জাহ্নবী কাপুর।
এর আগে একাধিকবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেও এবার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের কণ্ঠে অন্য সুর। জামিন পেয়ে তিনি বলেন, ভুল হয়েছে, আবার হতে পারে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জামিন পান নোবেল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিমানবন্দরে অবৈধ পণ্যসহ আটক হওয়ার খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন। তিনি জানিয়েছেন, এই মানহানিকর প্রচারের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।