মিস ইউনিভার্সের মঞ্চে ঝলমলে আলোয় যখন সারা দুনিয়ার সুন্দরীরা সারিবদ্ধ ভাবে দাঁড়ানো, ঠিক সেই মুহূর্তেই ঘটল এমন এক দৃশ্য, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ল দুনিয়াজুড়ে।
থাইল্যান্ডের পাকক্রেট শহরে অনুষ্ঠিত হচ্ছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এ আয়োজনে এবার ফিলিস্তিনের পতাকা বহন করছেন দুবাইয়ে বসবাসরত ২৭ বছর বয়সী ফিলিস্তিনি মডেল নাদিন আইয়ুব। প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন তিনি।
থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। সময় আছে মাত্র একদিন, এরপরেই জানা যাবে কার মাথায় উঠতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি ধানুশ ও সাই পল্লবীকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যেতে পারে এমন জোরালো গুঞ্জনে তুমুল উচ্ছ্বাস ছড়িয়েছে ভক্তমহলে। ‘মারি টু’ সিনেমায় তাদের দুর্দান্ত রসায়ন এবং বিশ্বব্যাপী ভাইরাল হওয়া ‘রাউডি বেবি’ গানের সাফল্যের পর থেকেই দর্শকদের প্রত্যাশা ছিল এই জুটিকে আবারও একসঙ্গে দেখার। অবশেষে সেই অপেক্ষার যেন অবসান হতে চলেছে।
বলিউডের প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এবার উপস্থিতি জানালেন এক আধ্যাত্মিক অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার এবং আরও অনেকে।
দ্বিতীয়বার বাবা হওয়ার এক মাস পর নবজাতক কন্যা সিপারার প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বলিউড অভিনেতা ও পরিচালক আরবাজ খান এবং তাঁর স্ত্রী সুরা খান। মেয়ের হাত ও পায়ের দুটি ছবি প্রকাশ করে আরবাজ জানান, তাঁদের নতুন সদস্যই এখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবনের সংসার ভেঙে গেছে। চিত্রগ্রাহক বিপিন পুঠিয়াঙ্কমের সঙ্গে এ অভিনেত্রীর এটি তৃতীয় সংসার ছিল। মীরা তার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
চলছে মিস ইউনিভার্সের গ্রান্ড ফিনালের ভোটিং পর্ব। সেখানে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। তার মাধ্যমে বিশ্ব মঞ্চে আলোচনায় রয়েছে বাংলাদেশের নাম।
থাইল্যান্ডে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এ প্রতিযোগিতার মূল পর্ব যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে অনলাইন ভোটিং। কারণ, এই ভোটের ওপরই নির্ভর করছে কোন দেশ কত শক্তিশালী অবস্থানে শুরু করবে প্রতিযোগিতা।
একসময় টালিউডের বাণিজ্যিক সিনেমায় নিয়মিত মুখ ছিলেন পায়েল। দেবের সঙ্গে তার জুটি ছিল ব্লকবাস্টার হিট। আই লাভ ইউ, লে ছক্কা, প্রেম আমার সুপারহিট সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। সেই পায়েল এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন।
বছর কয়েক আগে মৃগী রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। এবার নতুন এক রোগের কথা প্রকাশ্যে আনলেন ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী, যা শুনে বিস্মিত তার অনুরাগীরা।
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। দুই যুগের বেশি সময়ে প্রথম সারির প্রায় সব অভিনেতার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও পায়েলকে যেতে হয়েছে।
কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডের অভিনীত ‘উইকড: ফর গুড’ সিনেমার প্রিমিয়ারে নায়িকাকে আকস্মিকভাবে জড়িয়ে ধরায় এক ভক্তকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের আদালত।
বলিউডের সুপারস্টার দীপিকা পাড়ুকোন ধীরে ধীরে বড় বাজেটের ব্লকবাস্টার থেকে সরে আসছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ১০০ কোটির ছবি হোক বা ৫০০–৬০০ কোটির, এসবই এখন আমার কাছে মুখ্য নয়। আমার জন্য কাজের অনুপ্রেরণা এখন বদলে গেছে।
মিস ইউনিভার্সের ৭৪তম আসর বসেছে থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে। সেখানে ইতোমধ্যে আলোচনায় আছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও জমজমাট এ মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে সগৌরবে দাঁড়িয়েছেন তিনি।