কলকাতার জনপ্রিয় ধারাবাহিকের নিয়মিত মুখ ছিলেন ইধিকা পাল। তবে ২০২৩ সালের জুন মাসেই তার জীবনে আসে বিশাল সফলতা। সে বছর ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথম সিনেমা করেই সুপারহিট নায়িকার কাতারে নাম লিখিয়েছেন তিনি।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঢালিউডের অমর নায়ক সালমান শাহর রহস্যময় মৃত্যু মামলাটি সম্প্রতি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এই কিংবদন্তি অভিনেতা। মামলার প্রধান আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, আর অন্যতম আসামি (৪ নম্বর) খল অভিনেতা আশরাফুল হক ডন।
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামি সামিরা হক আজ (মঙ্গলবার) হাইকোর্টে আগাম জামিন চাইবেন। তার জামিন শুনানি নিয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে সকালে হাইকোর্টে আসেন তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারের মন্তব্য এখন সোশ্যালমিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর দিনই (১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর) রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। তবে ২৯ বছর পর গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি গানও করেন তিনি। ২০১৮ সালে প্রকাশ পায় তার প্রথম গান ‘পটাকা’। এখন পর্যন্ত চারটি গান প্রকাশ পেয়েছে তার। গত বছরের শুরুতে ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে রেকর্ড করেছিলেন নতুন গান। সে সময় জানিয়েছিলেন, দ্রুতই গানটি শুনতে পারবেন শ্রোতারা। দেড় বছর পার হয়ে গেলেও এখনো প্রকাশ পায়নি সেই গান।
মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সালমান শাহ সবচেয়ে বেশি সিনেমা করেছেন শাবনূরের সঙ্গে। সালমান-শাবনূর জুটির রসায়ন নজর কেড়েছিল দেশের সিনেমাপ্রেমীদের। ঢালিউডের অন্যতম জুটিতে পরিণত হন তারা। সম্প্রতি অভিযোগ উঠেছে সালমানের মৃত্যুর পেছনে শাবনূরের হাত ছিল। যা নজর এড়ায়নি অভিনেত্রী।
প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর। বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের একজন তিনি। তবে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে তাকেও বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে।
সংগীতশিল্পীদের প্রতি ভক্তদের পাগলামি কেমন হয়? কেউ প্রিয় শিল্পীকে স্টেজে জড়িয়ে ধরেন, কেউবা কেঁদে ফেলেন গানের সুরে গলা মেলাতে মেলাতে। আবার অনেকে ঘরের এক কোণে ছবি-পোস্টার বা সিডি-ক্যাসেট জমিয়ে রাখেন। কিন্তু, শুধু প্রিয় শিল্পীকে ভালোবেসে নিজের বাসাকেই জাদুঘর বানিয়ে ফেলা এবং সেখানে সেই শিল্পীর হাজার হাজার গান সংরক্ষণ করে রাখা, এমন দৃষ্টান্ত বিরল।
প্যারিসের রোমান্সের শহরে আবারও আলোচনায় জাস্টিন ট্রুডো ও কেটি পেরি। কেটি পেরির ৪৫তম জন্মদিনে দুজনকে একসঙ্গে হাত ধরাধরি করে হাঁটতে দেখা গেছে, এবং সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তদের কাছে এটি নতুন করে রোমান্স জল্পনার আগুন জ্বালিয়েছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্টে সালমানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দেওয়া হয়েছে- এমন খবর ছড়িয়ে পড়ে। এমনকি পাক সরকারের পক্ষ থেকে তাকে দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে বলেও দাবি ওঠে।
বিশ্বখ্যাত আমেরিকান র্যাপার ও গায়ক পিটবুল (আর্মান্ডো ক্রিশ্চিয়ান পেরেজ)। দীর্ঘ ছয় বছর পর ভারতে আসছেন তিনি।
শোবিজ তারকাদের জীবনে কী ঘটে না ঘটে- সেটা নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। ব্যতিক্রম নন টালিপাড়ার ব্যস্ততম নায়িকা ইশা সাহা। কবে কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।
চলচ্চিত্র অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে সমালোচনার মুখে পড়লেও স্পষ্ট করে জানালেন, তিনি এবং স্বামী আশফাকুর রহমান রবিন সুখে আছেন।