| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নেটিজেনদের হৃদয় জয় করলেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। রূপালি পর্দায় অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে নিজের আলাদা স্থান করে নিয়েছেন। তবে শুধু অভিনয় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নিয়মিত ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন।

বিস্তারিত...

ঢাকা-১৭ আসন থেকে লড়বেন হিরো আলম

অভিনয় ও সামাজিক কর্মকাণ্ডে আলোচিত নাম আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আবারও সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এবার বগুড়া নয়, ঢাকার ১৭ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

বিস্তারিত...

সালমান শাহ শেষ ছবিতে পারিশ্রমিক নিয়েছিলেন দুই লাখ টাকা

বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ‘বুকের ভেতর আগুন’। ছবিটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ, যেখানে সালমানের বিপরীতে ছিলেন শাবনূর। পরিচালক ও প্রযোজক ছটকু আহমেদ জানিয়েছেন, এই সিনেমার জন্য সালমান শাহ নিয়েছিলেন দুই লাখ টাকা পারিশ্রমিক, যা সেই সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে গণ্য করা হয়েছিল।

বিস্তারিত...

ফেক অ্যাকাউন্টের মন্তব্যে আমার দিন বদলায় না: ভাবনা

ঢালিউডের আলোচিত মুখ আশনা হাবিব ভাবনা—অভিনয়ে নিয়মিত না থাকলেও সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। নানান স্টাইল ও সাহসী ভঙ্গিমায় নিজেকে তুলে ধরেন তিনি। আর সেই কারণেই কখনও প্রশংসা, কখনও ক্ষোভ দুই-ই জুটে তার ভাগ্যে।

বিস্তারিত...

নতুন নতুন সম্পর্ক থেকে নতুন কিছু শেখা যায়: মিথিলা

দেশের বিনোদন অঙ্গনের মেধাবী শিল্পীদের একজন রাফিয়াত রশিদ মিথিলা। ব্যক্তিজীবনে এ অভিনেত্রী জড়িয়েছেন একাধিক সম্পর্কে। এবার তিনি জানালেন, সম্পর্ক থেকে কী শিখেছেন।

বিস্তারিত...

১৯ বছরের ছোট ছেলের প্রেমে মজেছেন মালাইকা

বলিউডের আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী মালাইকা অরোরা ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমের সম্পর্কও ভেঙে গেছে। এবার গুঞ্জন উঠেছে তার থেকে ১৯ বছরের ছোট এক যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন।

বিস্তারিত...

হলিউডে ভয় বাড়াচ্ছে এআই

এআই নিয়ে ভীতির জালে পড়েছে হলিউড। বিশেষ করে ইন্ডাস্ট্রিজের চিত্রনাট্য পড়েন যারা (স্ক্রিপ্ট রিডার), তারাই এই ভয়ে আছেন। তাদের কাজ, সিনেমা বা সিরিজের গল্প খুঁটিয়ে পড়া, ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং কীভাবে গল্পটি আরও ভালো হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়া। কিন্তু তাদের মনে এখন একটাই ভয়, এআই বুঝি দ্রুতই তাদের এই কাজটি কেড়ে নেবে।

বিস্তারিত...

ডিভোর্সে ৫ কোটি চান মাহি!

কয়েক দিন ধরেই ভারতীয় টেলিভিশন দুনিয়ার ‘পাওয়ার কাপল’ জয় ভানুশালি ও মাহি ভিজের বিচ্ছেদের খবরে তোলপাড় চলছে। দেড় দশকের দাম্পত্যে ইতি টানতে চলেছেন এই তারকা দম্পতি— এমন গুঞ্জনেই সয়লাব মায়ানগরীর টিনসেল টাউন। অবশেষে এই আলোচনায় সরাসরি মুখ খুললেন অভিনেত্রী মাহি ভিজ।

বিস্তারিত...

ভণ্ডামি থেকে মুক্তি চাই: আঁখি আলমগীর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। একক গানের পাশাপাশি টুকটাক স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন। বিনোদন অঙ্গনের বিভিন্ন আড্ডায়ও তার উপস্থিতি দেখা যায়। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ফেসবুকে পোস্ট দিয়ে আঁখি জানালেন—তিনি খুব বিরক্ত এবং রেগে আছেন।

বিস্তারিত...

বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ: পূজা

নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার চলতি সময়ের নায়িকা পূজা চেরি। রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে থাকবেন আফরান নিশো, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে শুভ মহরত।

বিস্তারিত...

সালমান শাহকে নিয়ে যে সন্দেহ প্রকাশ করলেন প্রসূন আজাদ

মৃত্যুর ২৯ বছর পরও ঢালিউডে যাকে নিয়ে আলোচনা থামছে না, তিনি সালমান শাহ। অকাল মৃত্যু মেনে নিতে পারেনি কেউ। প্রায় তিন দশক পর তার অপমৃত্যুর মামলা স্থানান্তরিত হয়েছে হত্যা মামলায়। এরপর থেকে নেট দুনিয়া সরগরম।

বিস্তারিত...

তদন্তের মধ্যেই হাসপাতালে ছুটলেন শিল্পা শেঠি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতির সুদিন যেন ফিরছেই না।

বিস্তারিত...

চুরির দায়ে গ্রেপ্তার নায়িকা

কলকাতার বড়বাজার এলাকা থেকে ব্যাগ ও স্বর্ণালংকার চুরির অভিযোগে টালিউড অভিনেত্রী রূপা দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও চুরির অভিযোগে আটক হওয়া এই অভিনেত্রীকে নিয়ে ফের খবরের শিরোনাম হয়; আর এতে বিপাকে পড়েন অভিনেতা অঙ্কুশ হাজরা। কারণ, সংবাদমাধ্যমে রূপার পরিচয় হিসেবে বারবার অঙ্কুশের সিনেমার নায়িকা ব্যবহার করা হয়েছে।

বিস্তারিত...

শেষবারের জন্য পর্দায় জুবিন, ‘রই রই বিনালে’ আজ মুক্তি

মুক্তি পেয়েছে প্রয়াত সংগীতশিল্পী, সুরকার ও অভিনেতা জুবিন গার্গের শেষ সিনেমা ‘রই রই বিনালে’। তিনি যেদিন মুক্তি দিতে চেয়েছিলেন ঠিক সেদিনই-আজ শুক্রবার(৩১অক্টোবর) মুক্তি পেল গায়কের অভিনীত সিনেমাটি।

বিস্তারিত...

বাড়িতেই হেনস্তার শিকার শ্রীলেখা

কিছুদিন আগে বহুতল আবাসনের নির্দিষ্ট একটি জায়গায় বাজি বিক্রি হচ্ছে দেখে পুলিশে খবর দেন শ্রীলেখা মিত্র। ভারতীয় বাংলা সিনেমার এই অভিনেত্রীর অভিযোগ পেয়ে পুলিশ আসার পরই শুরু হয়েছে বিপত্তি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪