| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিকিট কেটেও দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ টিম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ০৮:৪৯:৫৯:পূর্বাহ্ন  |  ১৩৪৯০৯০ বার পঠিত
টিকিট কেটেও দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ টিম

ক্রীড়া ডেস্ক : নেপালে জেন জি’দের আন্দোলনের কারণে ভেস্তে গেছে বাংলাদেশ ফুটবল দলের দ্বিতীয় প্রীতি ম্যাচ। মাঠের খেলা যেমন হয়নি, তেমনি নিরাপত্তা ঝুঁকির কারণে একদিন আগেই দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকার পাশাপাশি নিরাপত্তার কারণে হোটেল ছাড়ার অনুমতি পায়নি বাংলাদেশ দল। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, আজ মঙ্গলবার বিকাল ৩টায় বাংলাদেশ বিমান (বিজি ০৩৭২) ফ্লাইটে করে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরবেন জাতীয় দলের খেলোয়াড়রা।

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপের পর থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপসহ ২৬টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ায় ছাত্র-জনতা রাস্তায় নেমে আসে। সোমবার আন্দোলনকারীরা সংসদ ভবন ঘেরাও করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

এমন অনিশ্চিত পরিবেশেই বাংলাদেশ দলের হোটেল ছাড়ার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে জটিলতা দেখা দেয়। কাঠমান্ডু থেকে দলের সঙ্গে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, রাস্তায় আন্দোলন চলছে। এজন্য বের হওয়ার অনুমতি মেলেনি। আবার শুনছি এয়ারপোর্টও বন্ধ।

ফলে নির্ধারিত ফ্লাইটে ফিরতে পারব কিনা, তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেছেন, ‘নেপালের উদ্ভূত পরিস্থিতিতে ম্যাচ বাতিল হয়েছে। জাতীয় দলকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করছি। মঙ্গলবার দলের সবাইকে দেশে আনার প্রস্তুতি নিচ্ছি।’

স্বাগতিক নেপালের সঙ্গে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। তবে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচ আর হয়নি।

আজ সকালে বিমানের টিকিট নিশ্চিত করে হোটেল থেকে চেক আউট করে বাংলাদেশ দল। লাগেজসহ হোটেল লবিতে অপেক্ষা করলেও ফ্লাইট ধরতে পারবে কিনা তা এখনো অনিশ্চিত।

খেলা না হওয়ায় বাফুফে দলের ফেরার টিকিট একদিন এগিয়ে আনে। তবে আজ ফ্লাইট না হলে নতুন করে ৩৩ জনের টিকিট করতে হবে ফেডারেশনকে। আবার আজ কাঠমান্ডুতে থেকে গেলে আবাসনের নতুন ব্যবস্থাও করতে হবে।

অশান্ত পরিস্থিতিতে তাই প্রীতি ম্যাচের বদলে নিরাপদে দেশে ফেরাটাই এখন জামাল ভূঁইয়াদের কাছে বড় ম্যাচ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪