সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা নারী দলের জালে তিন গোল দিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ নারী দল।
বেশ বড় সম্ভাবনার সামনে বাংলাদেশের নারী ফুটবল। আগামী বছর অস্ট্রেলিয়ায় ১২ দলের নারী এশিয়া কাপে কোয়ার্টার ফাইনালে উঠলেই ব্রাজিল বিশ্বকাপ খেলার সুযোগ বাংলাদেশের। বাফুফে তাই ঋতুপর্ণা-আফিদাদের নিয়ে এখনই পরিকল্পনা শুরু করেছে।
বৃষ্টি ভেজা ক্যারিয়াচিকার ক্লেবার আন্দ্রাদে স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে দেখা গেল এক নতুন রাত। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরলেন ব্রাজিল ফুটবলের রাজপুত্র নেইমার, আর ফিরেই যেন জানান দিলেনতিনি এখনো আগের সেই জাদু ভুলে যাননি।
আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্ট। আজ সকালে টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা তিন দলের কোচই বাংলাদেশকে সমীহ করেছেন।
ইন্টার মায়ামির জার্সিতে আবারও জ্বলে উঠেছেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সেও গোলমুখে তার ধার একটুও কমেনি। এমএলএসে টানা চতুর্থ ম্যাচে করেছেন জোড়া গোল। দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ জয়। আর সেই সঙ্গে লিখে ফেললেন এক অনন্য ইতিহাসও।
নিউজার্সিতে প্রায় ৯৫ শতাংশ রিয়াল মাদ্রিদ ভক্তদের মাঝে আবদ্ধ ছিল প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) শিবির। প্রায় স্বাগতিক মেজাজে খেলতে নামা লস ব্লাঙ্কোসদের সেই আমেজ স্তব্ধ করে দিতে সময় লাগেনি ইউরোপীয় চ্যাম্পিয়নদের। খেলার মাত্র ৯ মিনিটেই ডিফেন্ডারদের ভুলে জাবি আলোনসোর রিয়াল জোড়া ধাক্কা খায়। সেই ঘোর থেকে তারা আর বেরোতে পারেনি। শেষমেষ রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল পিএসজি।
এটাই আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস
বিশ্বকাপ আসবে, যাবে। ব্রাজিল হয়তো একটা সময় হেক্সাও পূরণ করে ফেলবে। কিন্তু সে যন্ত্রণা কি ভোলা যাবে! ৮ জুলাই যে ব্রাজিলের ফুটবলে দগদগে এক ঘা। ব্রাজিলের ইতিহাসেই সবচেয়ে লজ্জার দিন।
আজ সকালে ভুটানের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশের দুই নারী ফুটবলার ঋতুপর্ণা ও মনিকা চাকমা। দুই জন ভুটানের ক্লাব পারো এফসির ক্যাম্পে পুনরায় যোগ দিচ্ছেন।
ফরাশি ক্লাব লিলির সাথে পাঁচ বছরের চুক্তি শেষ হয়ে যাবার পর ফ্রি ট্রান্সফার সুবিধায় রেকর্ড ৩৬ বারের ইতালিয়ান চ্যাম্পিয়ন ক্লাবে যোগ দিয়েছেন ডেভিড।
রোববার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে বাফুফে সংবর্ধনার আয়োজন করছে।
ক্লাব বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর মেজর লিগ সকারে (এমএলএস) ঘুরে দাঁড়াল ইন্টার মায়ামি। শনিবার রাতে ঘরের মাঠে লিওনেল মেসির জোড়া গোলের দাপটে মন্ট্রিয়ালকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা।
তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের মাত্র ৩ মিনিটেই গোলের সূচনা করেন স্বপ্না রানী। এরপর একে একে গোলের মহড়া। ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করেন শামসুন্নাহার জুনিয়র। ১৬ থেকে ২০ মিনিটে পরপর তিনটি গোল আসে মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও তহুরা খাতুনের পা থেকে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজাপুর ক্রীড়া সংঘ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার সলপ ইউনিয়নের রাজাপুর খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।