| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আর্থিক অনিয়মের অভিযোগে বার্সেলোনা-চেলসিকে জরিমানা করেছে উয়েফা

ইউরোপের শীর্ষস্থানীয় চারটি ক্লাবের বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে জরিমানা করেছে উয়েফা। শুক্রবার (৪ জুলাই) এক ঘোষণায় বার্সেলোনা, চেলসি, অ্যাস্টন ভিলা ও ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওকে জরিমানা করার কথা নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিস্তারিত...

তুর্কমেনিস্তানকে হারিয়ে ইতিহাস উদযাপন করতে চায় বাংলাদেশ

প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল উঠেছে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে। ইতিহাসের পাতায় নাম লেখানো হয়ে গেছে। তবে ষোলো কলা পূর্ণ না হওয়া পর্যন্ত উদযাপন নয়—এটাই আফঈদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আগামীকাল (৫ জুলাই) বিকেল ৬টায় বাছাইপর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিস্তারিত...

জোতার স্মরণে ২০ নম্বর জার্সি ‘অমর’ ঘোষণা লিভারপুলের

স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা। তার স্মৃতিকে সম্মান জানাতে লিভারপুল ঘোষণা দিয়েছে। জোতার ২০ নম্বর জার্সি ‘অমর’ করে রাখা হবে।

বিস্তারিত...

লা লিগার সূচি প্রকাশ, জানা গেল এল ক্লাসিকোর তারিখ

:স্প্যানিশ লা লিগার ২০২৫-২৬ মৌসুমের সূচি প্রকাশ করা হয়েছে। জানা গেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই মুখোমুখি লড়াইয়ের তারিখও।

বিস্তারিত...

ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন আরও এক ফিলিস্তিনি ফুটবলার

ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, সেন্ট্রাল গাজার আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পে গত সোমবার রাতে হামলা চালানো হয়। ড্রোন থেকে ফেলা একটি মিসাইল মুহান্নাদদের তিন তলার বেডরুমে আঘাত করে। এর ফলে মাথায় মারাত্মক আঘাত ও রক্তক্ষরণ হয় মুহান্নাদের। মারা যাওয়ার আগে তাকে প্রায় একদিন লড়তে হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশ নারী ফুটবলের সামনে বিশ্বকাপের দরজা

বাংলাদেশের নারী ফুটবল ইতিহাস করে ফেলেছে প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ টুর্নামেন্ট এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে। আগামী বছর ১ থেকে ২১ মার্চ অনুষ্ঠিতব্য ১২ জাতির এশিয়ান কাপে অংশ নিয়ে বাংলাদেশের সামনে আছে আরো বড় মঞ্চের হাতছানি। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপে খেলার সুযোগও আসতে পারে ঋতুপর্ণাদের সামনে।

বিস্তারিত...

শান্তিতে ঘুমাও’জোতাকে রোনালদোর শেষবার্তা

স্পেনের জামোরায় এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন দিয়েগো জোতা। লিভারপুলের পর্তুগিজ এই ফরোয়ার্ডের আকস্মিক মৃত্যুতে ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিস্তারিত...

মাত্র ১০ দিন আগে বিয়ে, এবার মৃত্যু, গাড়ি দুর্ঘটনায় জোতা নিহত

জীবন কত অনিশ্চিত সেটাই যেন আবারও প্রমাণ করলেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়োগো জোতা। মাস দুয়েকের ব্যবধানে দুটি বড় শিরোপা জয়ের স্বাক্ষী হয়েছেন। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হলেন কদিন আগে। তবে এক দুর্ঘটনায় সব যেন এখন কেবল স্মৃতি। ফুটবল আর জীবন, সবকিছুর সীমানা পেরিয়ে গেলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

বিস্তারিত...

নেইমারের সই করা বল চুরির দায়ে ভক্তের ১৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলে নেইমারের স্বাক্ষর করা একটি ফুটবল চুরি করায় এক ভক্তকে ১৭ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। শুধু বল চুরি নয়, তার বিরুদ্ধে আনা হয়েছে আরও বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে যার মধ্যে আছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংস দাঙ্গায় অংশ নেওয়া ও সরকারি সম্পত্তি ধ্বংসের মতো অপরাধ।

বিস্তারিত...

নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের খুব কাছে বাংলাদেশ

নারী ফুটবলে নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পথে শক্ত এক ধাপ পেরিয়ে গেল লাল-সবুজের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে প্রায় নিশ্চিত করেছে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট।

বিস্তারিত...

অন্য ক্লাবে পাড়ি জমাবেন মেসি ?

ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হতে চলেছে ডিসেম্বরেই

বিস্তারিত...

ইউরোপীয় জায়ান্টদের বিদায়: ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্স ও আল হিলালের চমক

ইউরোপীয় জায়ান্টদের বিদায়: ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্স ও আল হিলালের চমক

বিস্তারিত...

পিএসজির কাছে হেরে যা বললেন লিওনেল মেসি

দুই দলের পার্থক্যটা ছিল যোজন যোজন। ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) ছিল স্পষ্ট ফেবারিট। তবে প্রতিপক্ষ ইন্টার মায়ামিতে লিওনেল মেসি থাকায় তাদের সমীহ করার কথা জানিয়েছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। কিন্তু মাঠের খেলায় পিএসজির দাপুটে পারফরম্যান্সে রীতিমতো বিধ্বস্ত হয়েই ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মায়ামি। শেষ আটে ওঠার পথে মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪