ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার লক্ষ্যে দুই বছরের চুক্তিতে স্বদেশের ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার। অশ্রুসিক্ত চোখে নতুন ঠিকানায় পগবা ৫৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে মোনাকোর সামাজিক মাধ্যমের পাতাগুলোয়। ক্যাপশনে লেখা, “পল পগবার জন্য এক আবেগঘন মুহূর্ত।
পুরো ম্যাচে বল দখল থেকে সুযোগ তৈরি সর্বত্রই দাপট ছিল চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসা পিএসজির। ৬৭ শতাংশ বল দখলে রেখে তারা ১৯টি শট নেয়।
নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের ইয়াংগুনে উড়ন্ত সূচনা হয়েছে বাংলাদেশের। বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের ব্যবধানে জিতেছে টাইগ্রেসরা। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে ছিল। আর দ্বিতীয়ার্ধে আরো দুই গোল দেয় তারা।
২০০৯ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর বাংলাদেশ নারী ফুটবল দল কখনো বাহরাইনের মুখোমুখি হয়নি। ২০২৬ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুই দেশ একই গ্রুপে পড়ায় প্রথমবারের মতো দেখা হয়ে যাচ্ছে।
সৌদি প্রো লিগ এখনই বিশ্বের সেরা পাঁচটি লিগের অন্যতম বলে মন্তব্য করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি স্বাক্ষরের পর এই মন্তব্য করেন পর্তুগিজ তারকা।
২০২১ সালে আবেগভরা এক বিদায়ের মধ্য দিয়ে বার্সেলোনা ছাড়েন ক্লাব ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসি। চোখের জল আর কণ্ঠ ভার করা সেই বিদায় আজও ভুলতে পারেনি ফুটবলবিশ্ব। তবে মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক শুধু আবেগেই থেমে ছিল না—থেকে গিয়েছিল একটি আর্থিক অধ্যায়ও, যার নিষ্পত্তি হচ্ছে চার বছর পর।
আল নাসরকে বিদায় বলে দিয়েছিলেন। ইঙ্গিত দিয়েছিলেন নতুন ঠিকানায় যাওয়ার। পরবর্তী গন্তব্য নিয়ে কয়েক মাসের জল্পনাকল্পনার পর অবশেষে আল নাসরের সঙ্গেই চুক্তি নবায়ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে কিলিয়ান এমবাপের, তবে পুরোনো ক্লাবের সঙ্গে বিরোধ এখনও চূড়ান্তভাবে শেষ হয়নি। সম্প্রতি সাবেক এই ক্লাবের বিরুদ্ধে ‘মানসিক হয়রানির’ অভিযোগ এনেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।
মাত্র এক মাস আগেও ইনস্টাগ্রামে নিজের কোটি ভক্তকে রোনালদো বলেছিলেন, “এই অধ্যায় শেষ। গল্পটা, এখনো লেখা বাকি।” অনেকেই ভেবেছিলেন, সৌদির ক্লাব আল-নাসরের সঙ্গে তার পথচলা বুঝি শেষ। কিন্তু বাস্তবতা হলো, নতুন করে চুক্তি নবায়ন করে সেই অধ্যায়ে তিনি যোগ করলেন আরেকটি রোমাঞ্চকর পর্ব।
ক্লাব বিশ্বকাপে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ম্যাচে পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করে শেষ ষোলোয় পা রাখে ইন্টার মায়ামি। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচিত হয়েছে গ্যালারির এক মজার ও হৃদয়ছোঁয়া ঘটনা—৯৮ বছর বয়সী এক বৃদ্ধা প্ল্যাকার্ড হাতে মেসিকে বিয়ের প্রস্তাব দেন!
দুই পা দিয়ে খেলার মঞ্চ গড়তে গড়তে হঠাৎ থেমে গেল এক তরুণ ফুটবলারের স্বপ্নযাত্রা। মাত্র ১৮ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন আর্জেন্টিনার সম্ভাবনাময় মিডফিল্ডার কামিলো নুইন। হাঁটুর অস্ত্রোপচারের সময় ঘটে এই মর্মান্তিক ঘটনা।
প্যারিস অলিম্পিকে নারী ফুটবলের বাছাইয়ে বাংলাদেশের খেলা পড়েছিল মিয়ানমারে। আর্থিক কারণ দেখিয়ে সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের মিয়ানমারে পাঠায়নি বাফুফে। ফলে ২০২৩ সালের এপ্রিলে সাবিনা খাতুনদের মিয়ানমার সফরে যাওয়া হয়নি। এবার এশিয়ান কাপ বাছাই খেলতে মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছেছেন ঋতুপর্ণারা।
রাজপুত্র রয়ে যাচ্ছে—সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই ক্যাপশনেই ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস নিশ্চিত করেছে, নেইমার তাদের ক্লাবেই থাকছেন। ছয় মাসের প্রাথমিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে চুক্তি করেছে উভয় পক্ষ। ফলে বছরের শেষ পর্যন্ত শৈশবের ক্লাবেই দেখা যাবে ব্রাজিলিয়ান তারকাকে।
আগামী ২০২৫-২৬ মৌসুমে কোথায় দেখা যাবে বাংলাদেশের এই তারকা ফুটবলারকে—তা এখনো নিশ্চিত নয়
বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের ফিজিও লিপার ব্যাগ থেকে টাকা ও মোবাইলফোন খোয়া গেছে। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলন চলাকালে এ ঘটনা ঘটে।