| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভেনেজুয়েলা নিয়ে ‘গভীর উদ্বেগ’ জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, ভেনেজুয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তিনি সতর্ক করে বলেন, এই পদক্ষেপে ‘অঞ্চলটির জন্য উদ্বেগজনক প্রভাব’ রয়েছে।

বিস্তারিত...

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের হামলা

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার (৩ জানুয়ারি) রাতে কমপক্ষে সাতটি বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। বিস্ফোরণগুলো কেন্দ্রীয় সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থানে ঘটেছে। ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিওতে উড়ন্ত বিমান ও বিস্ফোরণের ধোঁয়া দেখা গেছে। পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে।

বিস্তারিত...

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ২০

ইয়েমেনের হাদরামাউত প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বিস্তারিত...

মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্পে দুজনের মৃত্যু

নতুন বছরের প্রথম সরকারি প্রেস ব্রিফিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিল মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বেজে ওঠে ভূমিকম্প সতর্কতা অ্যালার্ম। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে। শক্তিশালী এই ভূমিকম্পে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। খবর এএফপির

বিস্তারিত...

ভারতের শীর্ষ ধনকুবেরদের ক্লাবে বড় ধস: ১২ বছরের মধ্যে রেকর্ড পতন

বিগত তিন বছরের মধ্যে এই প্রথম ভারতের শীর্ষ স্থানীয় ধনকুবেরদের তালিকা ১৩.৭ শতাংশ সংকুচিত হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের শেষে বিলিয়নেয়ার প্রোমোটারের সংখ্যা

বিস্তারিত...

২০২৫ সালে ৪২ সাংবাদিক আটক করেছে ইসরাইল

ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ইসরাইলের নিপীড়ন ২০২৫ সালেও অব্যাহত ছিল। প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেটের (পিজেএস) বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, গত বছর অধিকৃত পশ্চিম তীরসহ বিভিন্ন এলাকা থেকে ৪২ সাংবাদিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে নারীও রয়েছেন।

বিস্তারিত...

ভারতে দূষিত পানি ব্যবহারে মৃত্যু-৯, হাসপাতালে দুই শতাধিক

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে পানির পাইপলাইনে লিক হয়ে পয়ঃনিষ্কাশনের পানি মিশে যাওয়ায় চরম স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হয়েছে। দূষিত পানি ব্যবহারের ফলে এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং দুই শতাধিক মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

অর্থনৈতিক সংকট ও মুদ্রার ধসে উত্তাল ইরান: নিহত ৩,আহত ১৭

ইরানের বিভিন্ন প্রদেশে অর্থনৈতিক সংকট এবং রিয়ালের রেকর্ড পতনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে কয়েকজন নিহত হয়েছেন। দেশটির সর্বশেষ অশান্তি তিন

বিস্তারিত...

মুদ্রা ধস ও গণবিক্ষোভের মুখে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ

ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন এবং সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় গণবিক্ষোভের প্রেক্ষাপটে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছে

বিস্তারিত...

সুইজারল্যান্ডের বারে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট ক্রাঁস-মন্টানায় নববর্ষের রাতে একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তবে ইতালি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা

বিস্তারিত...

সৌদি প্রতিনিধিদলকে এডেনে নামতে দেয়নি ইউএই-সমর্থিত এসটিসি

ইয়েমেনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, সংযুক্ত আরব আমিরাত–সমর্থিত দক্ষিণ ইয়েমেনি বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-জুবাইদি সৌদি প্রতিনিধি দল বহনকারী বিমানের এডেন

বিস্তারিত...

২০২৫ সালে বিশ্বে ১২৮ সাংবাদিক নিহত: আইএফজে

২০২৫ সালে বিশ্বজুড়ে অন্তত ১২৮ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১২৫ জন হত্যাকাণ্ডের শিকার এবং ৯ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছে বেলজিয়ামভিত্তিক ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ফেডারেশন (

বিস্তারিত...

ইরানে মুদ্রাস্ফীতি-বিপর্যয়বিরোধী বিক্ষোভে নিহত ৬

ইরানে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে, যেখানে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। দেশটির মুদ্রার রিয়ালের মূল্য পতন ও তীব্র মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২৪

নতুন বছর উদযাপনের সময় ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের একটি হোটেল ও ক্যাফেকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে অভিযোগ তুলেছে মস্কো। বৃহস্পতিবার (১ জানুয়ারি) খেরসন অঞ্চলের রাশিয়া-নিয়োগপ্রাপ্ত গভর্নর ভ্লাদিমির সালদো টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তার বক্তব্যের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও দেশটির শীর্ষ রাজনৈতিক নেতারাও ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলা’ চালানোর অভিযোগ তোলেন।

বিস্তারিত...

রিসোর্টে নববর্ষ উদযাপনকালে আগুন, নিহত ৪০

সুইজারল্যান্ডের একটি পাহাড়ি স্কি রিসোর্টের বারে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতের প্রথম প্রহরে (আনুমানিক ১টা ৩০ মিনিট) ক্রাঁ-মন্তানা শহরের বিলাসবহুল স্কি রিসোর্ট ‘আলপাইন’র ‘লে কনস্টেলেশন’ নামে ওই বারে এ অগ্নিকাণ্ড ঘটে। পুলিশের মুখপাত্র গায়েতাঁ লাথিওঁ জানান, সে সময় নতুন বছর উদ্‌যাপন করতে বারটিতে অসংখ্য মানুষ জড়ো হয়েছিলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪