স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে পর ইউরোপের আরেক দেশ পর্তুগাল এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে।
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় (দক্ষ কর্মী ভিসা) বাড়তি ফি আরোপে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত এক সপ্তাহের অভিযানে সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য ২৫ হাজার ৫৩৩ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি এ কথা জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সপ্তাহ
মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়রের ওয়াশিংটনের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে ইলিশ আসছে শুনে খুশি হয়েছিলেন ভারতের কলকাতার মানুষ। তবে বাংলাদেশি মাছের অত্যাধিক দামের কারণে আগ্রহ হারাচ্ছেন তারা। যেহেতু মানুষ কিনতে পারছে না, তাই বাংলাদেশ থেকে আর ইলিশ আমদানি করা হবে কি না সে চিন্তাও করছেন আমদানিকারকরা। শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে।
বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের উচ্চ সতর্কতা জারি করলো কানাডা। দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে গতকাল (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আশা প্রকাশ করেছে যে, দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতা বজায় রেখে ভারত-সৌদি আরব কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে যাবে।পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সৌদি আরব সফরের সময় এই 'কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি' স্বাক্ষরিত হয়।
ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি কোথায় লুকিয়ে ছিলেন তা অবশেষে সামনে এসেছে। জানা গেছে, সেনাবাহিনীর নিরাপত্তায় ব্যারাকে ৯ দিন কাটানোর পর একটি ব্যক্তিগত জায়গায় চলে গেছেন অলি। খবর কাঠমাণ্ডু পোস্টের।
মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। রাজধানী মেক্সিকো সিটিতে ঘটেছে এ ঘটনা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এসব তথ্য।
অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণ করতে এবার এইচ-ওয়ান বি ভিসার বাৎসরিক ফি ১ হাজার ৫০০ ডলার থেকে ১ লাখ ডলারে উন্নীত করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। এইচ-ওয়ান বি একটি বিশেষ ভিসা কর্মসূচি, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে। ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি বা প্রকল্পের আওতায় প্রতি বছর ৮৫ হাজার বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ করার অনুমতি দেওয়া হয়।
নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র। পাশাপাশি, দেশটিতে ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন।
প্রতিবেদনে টেলিগ্রাফ লিখেছে, যেসব নথিপত্র দেখা গেছে, তাতে দেখা যায়, সাবেক লেবার মন্ত্রী টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে, যা তার আগের দাবির সঙ্গে মেলে না।
শুক্রবার নয়াদিল্লির ন্যাশনাল ক্র্যাফ্টস মিউজিয়ামে বাংলাদেশের হাই কমিশনের উদ্যোগে প্রথমবার উদ্বোধন করা হয়েছে থমবার জামদানি প্রদর্শনী।
পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং মজিদ ব্রিগেডকে জাতিসংঘের অধীনে নিষিদ্ধ করার একটি প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স। উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র এই দুটি গোষ্ঠীকে 'বিদেশী সন্ত্রাসী সংগঠন' হিসেবে ঘোষণা করেছিল।