অনলাইন গেম পাবজির প্রভাবে মা, ভাই ও দুই বোনকে নৃশংসভাবে হত্যার দায়ে এক কিশোরকে ১০০ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের লাহোর সেশন কোর্ট। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও সেশন বিচারক রিয়াজ আহমেদ তার রায়ে অভিযুক্ত কিশোরকে ৪০ লাখ রুপি জারিমানাও করেছেন
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় স্কুলে দেয়া খাদ্যে বিষক্রিয়ায় এক হাজারের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সহায়তায় রাশিয়ার দখল করা সব ভূখণ্ড ফেরত পেতে পারে ইউক্রেন। এটি ইউক্রেন নীতিতে তার আগের অবস্থান থেকে নাটকীয় পরিবর্তন বলে মনে করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক অবস্থান পরিবর্তনের সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বুধবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের বিরোধিতা করেছেন ।
ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছে ফিনল্যান্ড। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, ইসরায়েলকে অবশ্যই ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান দখলদারিত্ব শেষ করতে হবে।
ভারতের ছত্তিশগড় হাইকোর্ট সম্প্রতি একটি যুগান্তকারী রায় দিয়েছেন। এই রায়ে প্রমাণিত হয়েছে, ন্যায়বিচার পেতে দেরি হলেও তা কখনো অস্বীকার করা হয় না।
দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে সৌদির এ চুক্তিতে খুশি হয়নি মিশর। দেশটির সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, মিশরকে রেখে সৌদি কেন পাকিস্তানের সঙ্গে চুক্তি করলো?
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গতকাল (২৩ সেপ্টেম্বর) আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার রাজ্য মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে লাদাখকে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভকারীদের প্রতিবাদ সহিংস রূপ নিলে ৪ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে। বিক্ষোভকারীরা লেহ শহরের স্থানীয় বিজেপি অফিসে আগুন ধরিয়ে দেয় এবং একটি গাড়িও পুড়িয়ে দেয়।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সামসেন রোডের একটি অংশ দেবে গেছে। এতে করে ভাজিরা হাসপাতালের সামনে ১৬০ ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে হঠাৎ করে রাস্তায় ধস নামে। গর্তটি প্রায় ১০০ ফুট প্রশস্ত। ভাজিরা হাসপাতালের সামনের রেলস্টেশনের সামনে গর্তটি তৈরি হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাকে সবার আগে গাজায় চলমান যুদ্ধ থামাতে হবে। গেল মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।
চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইরানে অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সে হিসাবে প্রতি মাসে ১১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। খবর এএফপির।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, তাদের আর্টেমিস মিশনের প্রথম মানববাহী মহাকাশযান ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই চাঁদ ঘুরে ফিরে আসতে পারে, যা পূর্ব পরিকল্পনার চেয়ে কয়েক মাস আগেই হতে চলেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন; বরং এটি দেশকে ক্ষতিগ্রস্ত করে। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এ মন্তব্য করেছেন।
তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার প্রভাবে একটি হ্রদের পানি উপচে পড়ায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে আরও ১২০