যুক্তরাষ্ট্রের আকাশে আবার দেখা গেছে ‘ডুমসডে প্লেন’ বা প্রলয়ঙ্করী বিমান। ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তিচুক্তি মেনে নেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে, সোমবার (৬ এপ্রিল) নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির ওপর আমেরিকার এ বিশেষ বিমানকে চক্কর দিতে দেখা গেছে।বোয়িং ই-৪বি নাইটওয়াচ বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধের সময়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সুরক্ষা দিতে এবং সরকারের কার্যক্রম সচল রাখার জন্য তৈরি করা হয়েছে। আকাশে ভাসমান ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের এ সদর দপ্তরের অবস্থান ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে শনাক্ত করা হয়।
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজ থেকে টোল নেওয়ার ব্যবস্থা করছে ইরান। ইতিমধ্যে দেশটি বিষয়টি কার্যকর করেছে বলেও শোনা গেছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন এক সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, ইরান হরমুজ থেকে টোল নেবে এমন কোনো চুক্তিতে তিনি রাজি হবেন কি না।উত্তরে ট্রাম্প বলেন, ইরানকে হরমুজ দিয়ে তারা টোল নিতে দেবেন না। এর বদলে যুক্তরাষ্ট্রই টোল নেবে। কারণ সেখানে তারা জয়ী হচ্ছেন।
নাসার আর্টেমিস-২ মিশন মানব অভিযানে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে ভ্রমণের নতুন রেকর্ড গড়েছে। সোমবার (সময় ১৫:৫৮ জিএমটি) অরিয়ন মহাকাশযানে থাকা চার নভোচারী ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আগের রেকর্ড ভেঙেছেন। এর আগে ১৯৭০ সালের এপ্রিলে অ্যাপোলো-১৩ মিশন এই রেকর্ড গড়েছিল। মিশনটি বর্তমানে চাঁদের অদৃশ্য পাশ ঘুরে ভ্রমণ করছে। নির্ধারিত সূচি অনুযায়ী, এটি প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার দূরত্বে পৌঁছাবে, যা এই অভিযানের সর্বোচ্চ সীমা।
পাকিস্তানের পক্ষ থেকে কলকাতায় হামলার হুমকির অভিযোগকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
ভূমধ্যসাগরে নৌযান-ডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড বাহিনী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি চীনের উৎপাদন খাতকে চাপে ফেলতে চেয়েছিল। কিন্তু বাস্তবে ২০২৫ সালজুড়ে নানা অস্থিরতার পরও চীনের অনেক কারখানা এখনো টিকে থাকার শক্ত অবস্থান দেখাচ্ছে। চীনের একটি ইলেকট্রনিক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান এজিলিয়ান টেকনোলজির অভিজ্ঞতা বলছে, উপযুক্ত পরিস্থিতি থাকলে চীনকে প্রতিস্থাপন করা সহজ নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) ভোরে ইসরায়েল ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলা ঘিরে দুই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে পড়ে এবং তারা পাল্টা প্রতিরোধের চেষ্টা চালায়।হামলার একদিন আগে ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে দেশটির ওপর ভয়াবহ পরিণতি নেমে আসবে। তার এই বক্তব্যের পরই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় জটিল এক অভিযানে চালিয়ে ভূপাতিত যুদ্ধবিমান থেক নিখোঁজ ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযানে অংশ নেয়া দুটি পরিবহন বিমান ইরানে আটকে পড়ায় শত্রুদের হাতে যাওয়ার ভয়ে নিজেরাই ধ্বংস করে দিয়েছে।
লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫৬ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে।সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হিসাব অনুযায়ী মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২২ জনে। একই সময়ে আহত হয়েছেন ৪ হাজার ২৯৪ জন।
অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নাটকীয় অভিযানে ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তাকে নিরাপদে ইরানের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। ২৪ ঘণ্টা নজরদারি চালানোর পর মার্কিন বিশেষ বাহিনীর শত শত সদস্যের অংশগ্রহণে চালানো এই অভিযানে তীব্র গোলাগুলির মধ্যেই তাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। উদ্ধার অভিযানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমানও অংশগ্রহণ করে।
কুয়েতে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির তেল কমপ্লেক্স, বিদ্যুৎকেন্দ্র এবং সরকারি স্থাপনায় এই হামলায় ঘটনা ঘটে। রোববার (৫ এপ্রিল) চালানো এই হামলায় কুয়েতের সরকারি কমপ্লেক্সের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ড্রোন হামলার পর রাজধানীর শুওয়াইক তেল খাত কমপ্লেক্সে আগুন লেগে যায় বলে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে। এই কমপ্লেক্সে তেল মন্ত্রণালয় এবং কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের প্রধান কার্যালয় অবস্থিত।
ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। রোববার (৫ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন এক মার্কিন সেনা কর্মকর্তা। তবে তাকে জীবিত নাকি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে সেটি নিশ্চিত নয়।শুক্রবার (৩ এপ্রিল) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আকাশে উড়ার সময় দুজন থাকে। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন।
২০২৬ সালের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৮ দশমিক ৫৩ শতাংশ কমে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। তবে এই সময়েই চীনকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
শনিবার দুপুরে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চল ও ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিন্দানাও দ্বীপ থেকে ৯৯ কিলোমিটার গভীরে এবং তালাউদ দ্বীপ থেকে ৯০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
চার বছর আগের ভয়াবহ অর্থনৈতিক ধসের ক্ষত এখনো না শুকাতেই আবারও নতুন সংকটে পড়েছে শ্রীলংকা। দীর্ঘস্থায়ী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব, বৈশ্বিক জ্বালানি সংকট এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মিলিয়ে দেশটির অর্থনীতি ফের চাপে পড়েছে।