| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ ৯ প্যারামেডিক নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েলি হামলায় তিনজন সাংবাদিক এবং নয়জন প্যারামেডিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের উত্তেজনা আরও তীব্র হওয়ার সময় এই হামলা সংঘটিত হয়েছে। খবর দিয়েছে আল-জাজিরা। নিহত সাংবাদিকরা হলেন আল মায়াদিন টেলিভিশনের ফাতিমা ফতুনি ও তার ভাই ও সহকর্মী মোহাম্মদ ফতুনি এবং আল-মানার টেলিভিশনের আলি শুআইব।

বিস্তারিত...

হিজবুল্লার হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। ওই একই হামলায় আহত হয়েছেন আরও তিনজন। আল জাজিরা জানায়- রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, একই যুদ্ধে আরও তিনজন সেনা আহত হয়েছেন।

বিস্তারিত...

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে।মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনাকে জড়ো করা হয়েছে। আর এসব সেনাকে দিয়ে কয়েক সপ্তাহব্যাপী ইরানে স্থল হামলা চালানো হতে পারে। তবে এটি অন্য সাধারণ স্থল হামলার মতো হবে না।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্থল হামলার যে পরিকল্পনা করা হচ্ছে সেটি ‘যুদ্ধে নতুন ধাপ’ সৃষ্টি করতে পারে। যেটি মার্কিন সেনাদের জন্য যুদ্ধ শুরুর সময়ের চেয়ে আরও বেশি বিপজ্জনক হবে।

বিস্তারিত...

ডিজিটাল অন্ধকারে ডুবেছে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত চার সপ্তাহ ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এই পরিস্থিতিকে ‘ডিজিটাল অন্ধকার’ হিসেবে অভিহিত করেছে।

বিস্তারিত...

পাকিস্তানের মতো ‌‘দালাল’ দেশ নয় ভারত: জয়শঙ্কর

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনায় পাকিস্তানের মধ্যস্থতা ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের মতো কোনো দালাল বা ব্রোকার দেশ ভারত নয়।

বিস্তারিত...

ইরানের বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

ইরানের রাজধানী তেহরানে একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী । ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি-এর বরাতে জানা গেছে, রাজধানীতে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি লক্ষ্য করে শনিবার ভোরে এই হামলা চালানো হয়। ঘটনাটি ঘটে হঠাৎ করেই, ফলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

এফবিআই প্রধানের ইমেইল হ্যাক

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল ইনবক্স হ্যাক করে তার কিছু ছবি ও জীবনবৃত্তান্ত শুক্রবার (২৭ মার্চ) অনলাইনে প্রকাশ করেছে ইরানভিত্তিক হ্যাকাররা।

বিস্তারিত...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১ ইসরায়েলি নিহত

ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, শুক্রবার ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের জরুরি সেবাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

পেট্রোল রপ্তানি বন্ধ করতে পারে রাশিয়া

১ এপ্রিল থেকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন। এ বিষয়ে খসড়া সিদ্ধান্ত তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।সরকারি সংবাদমাধ্যম টাস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত চালু থাকতে পারে।

বিস্তারিত...

ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত

সৌদি আরবে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় অন্তত ১২ মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলায় জানায় মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল।শুক্রবার (২৭ মার্চ) চালানো এ হামলায় মার্কিন বাহিনীর কয়েকটি আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হয়েছিল।

বিস্তারিত...

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

নেপালের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি-এর গ্রেপ্তার। গত বছরের ভয়াবহ গণবিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগে শনিবার সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। একই অভিযানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কেও গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জীবনের শেষ মুহূর্তের একটি ছবি তেহরান থেকে প্রকাশিত হয়েছে।

বিস্তারিত...

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বালেন্দ্র শাহ। শুক্রবার (২৭ মার্চ) প্রেসিডেন্টের কার্যালয় শীতল নিবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল।

বিস্তারিত...

ইরানকে রাশিয়ার সামরিক সহায়তা কতটা বিস্তৃত?

ইরানকে রাশিয়ার সামরিক সহায়তা ‘কিছুটা’ এভাবেই এর পরিমাণকে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৩ মার্চ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মস্কো সম্ভবত কিছুটা সহায়তা করছে।

বিস্তারিত...

ইরান যুদ্ধে প্রথমবারের মতো ড্রোন স্পিডবোট নামালো যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই এবার মধ্যপ্রাচ্যের জলসীমায় চালকবিহীন ড্রোন স্পিডবোট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগন থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিভিন্ন সামরিক মহড়ায় ড্রোন স্পিডবোট ব্যবহার করা হলেও এবারই প্রথম কোনো চলমান যুদ্ধে এই অস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪