ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় নির্বিচারে বিমান হামলা চালিয়েছে। সোমবার (৬ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় লক্ষ্যবস্তুর মধ্যে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একটি গ্যাস স্টেশনও ছিল। হামলার পর ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তেহরানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে প্রচণ্ড কালো ধোঁয়া দেখা যাচ্ছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন। রোববার সকালে ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ভারতে আবারও সন্ত্রাসী হামলা হলে পাকিস্তানকে ‘নজিরবিহীন’ জবাবের মুখে পড়তে হবে বলে কয়েক দিন আগে হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর কয়েক দিন পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারতের যেকোনো ‘দুঃসাহসিক কর্মকাণ্ডের’ জবাবে কলকাতা পর্যন্ত হামলা গড়াতে পারে পাকিস্তান।
ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর প্ল্যান্টে সাম্প্রতিক হামলা ঘিরে বড় ধরনের পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের মধ্যে এই স্থাপনায় একাধিকবার হামলার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে।
জাতিসংঘে ইরানের মিশন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট দেশটির নাগরিকদের বেঁচে থাকার জন্য অপরিহার্য অবকাঠামো ধ্বংসের হুমকি দিচ্ছেন।
বিশ্বের নেতাদের শান্তি বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন পোপ লিও। রোববার (৫ এপ্রিল) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে প্রথম ইস্টার মিসা উদযাপনের সময় এ আহ্বান জানান তিনি। এ সময় হাজার হাজার উপাসক মিসা শোনার জন্য স্কোয়ারে উপস্থিত ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে। রবিবার (৫ এপ্রিল) নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।
ইসরায়েলের জাফায় অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্লাস্টার (গুচ্ছ) ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ হামলার দায় স্বীকার করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী জুন মাসে ট্রাম্পের বয়স ৮০ বছরে পৌঁছাবে। এতো বছর বয়সে ট্রাম্পকে প্রাণবন্ত মনে হলেও তিনি অমর নন। তাই বিষয়টি নিয়ে কথা বলাটা অস্বস্তিকর হলেও, প্রেসিডেন্ট পদে থাকাকালীন ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন- তা নিয়ে জল্পনা ও প্রশ্ন উঠেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক সংকটময় মোড়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইআরজিসি-কে অস্ত্র সমর্পণের বিনিময়ে দায়মুক্তির প্রস্তাব দিলেও
নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার একটি বিশেষ অভিযান ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়ার মুখপাত্র রোববার (৫ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছেন, মধ্য ইরানের ইসফাহানের দক্ষিণাঞ্চলে পরিচালিত এক সমন্বিত অভিযানে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
ইরানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় যে ক্রু’কে গত দুইদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিলো না, রোববার (৫ এপ্রিল) তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, উদ্ধার হওয়া মার্কিন বিমানসেনা নিরাপদ ও সুস্থ আছেন।
ইউক্রেনে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় এসব হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এমন সময় এই হামলা চালানো হলো, যখন তুরস্ক-এর ইস্তাম্বুলে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে বসেছিলেন দুই দেশের শীর্ষ নেতারা। শনিবার (৪ এপ্রিল) আলজাজিরা-র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে বিমানটি ভূপাতিত হলেও এর পাইলট নিরাপদে বের হয়ে যান। পরে তাঁকে উদ্ধারে মার্কিন স্পেশাল ফোর্স অভিযান শুরু করেছে। রোববার (৫ এপ্রিল) সামরিক সূত্রের বরাতে তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় একজন ক্রু সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার দুইজন ক্রু বহনকারী বিমানটি বিধ্বস্ত হলে পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও উইপন সিস্টেম অফিসারের কোনো খোঁজ পাওয়া যায়নি।