চীন ও রাশিয়ার সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার পর যুক্তরাষ্ট্রের দুটি পারমাণবিক সক্ষম বি-৫২ কৌশলগত বোমারু বিমান বুধবার জাপান সাগরের আকাশে জাপানের এফ-৩৫ ও এফ-১৫ যুদ্ধবিমানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনাকে শক্তি প্রদর্শনের পদক্ষেপ বলে জানিয়েছে টোকিও।
ভেনেজুয়েলার উপকূল থেকে একটি জ্বালানি তেলের ট্যাংকার জব্দের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, ট্যাংকারটি জব্দ করা জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বড়।
লোকসভায় নির্বাচন সংস্কার বিল নিয়ে আলোচনায় বুধবার মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী নেতা রাহুল গান্ধী। ভোটার তালিকার অনিয়ম নিয়ে রাহুলের অভিযোগ এবং তার প্রেস কনফারেন্সে উত্থাপিত দাবিগুলোর ওপর বিতর্কে আহ্বান জানানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতারা বুধবার টেলিফোনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধের শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। তাঁরা জানিয়েছেন, এটি শান্তি প্রক্রিয়ার জন্য এক “গুরুত্বপূর্ণ মুহূর্ত”।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি নতুন নীতি ভারতীয় অভিবাসী সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই নতুন নিয়মের ফলে এইচ-১বি ভিসার আবেদনকারী এবং তাদের এইচ-৪ নির্ভরশীলদের ভিসা যাচাইয়ের জন্য তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সর্বজনীন করার নির্দেশ দেওয়া হয়েছে—সেটি ভিসা
এ বছরের শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো সশরীরে নোবেল পুরস্কার নিতে উপস্থিত হচ্ছেন না। অসলোতে তার উপস্থিতি নিয়ে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত আয়োজকদের কাছে নিশ্চিত হয়েছে
ভারতসহ কয়েকটি দেশের চাল আমদানিতে নতুন করে শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারতীয় চাল রপ্তানিকারকরা মনে করছেন
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি পরোক্ষ ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারত–বাংলাদেশ সীমান্তে যা হচ্ছে, তা অতিরিক্ত বাড়াবাড়ি। একই সঙ্গে তিনি ভারতীয় নাগরিকদের প্রতিবেশী বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে বলে নিন্দাও জানিয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ চলছে এবং তা নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। দুই দেশই একে অপরকে বেসামরিক এলাকায় গোলাবর্ষণের অভিযোগ করছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় থাইল্যান্ড জানিয়ে দিয়েছে, তারা পরিকল্পিত সামরিক অভিযান অব্যাহত রাখবে।
সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)–এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে টানা তৃতীয় বছরের মতো সাংবাদিক হত্যার তালিকায় শীর্ষে রয়েছে ইসরায়েল। গ
সুদানে আবাসিক এলাকা, বাজার, স্কুল ও আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত এক হাজার ৭০০ বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। চলমান গৃহযুদ্ধের মধ্যে পরিচালিত এসব হামলার বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ‘সুদান উইটনেস প্রজেক্ট’।
ইয়েমেনের প্রধান দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দেশটির দক্ষিণাংশে ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে, যা অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দিচ্ছে।
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একদল বিদ্রোহী সেনা রাষ্ট্রীয় টেলিভিশনে হঠাৎ হাজির হয়ে ক্ষমতা দখলের ঘোষণা দেওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সরকার জানিয়েছে, অভ্যুত্থানচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স ও এএফপির।
বাংলার মাটিতে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার পরই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর আসনের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে শাসকদল তৃণমূল। তারপরও গত ৬ ডিসেম্বর বেলডাঙায় ফিতা কেটে বাবরি মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেন হুমায়ুন। সেই সভাস্থলে বাংলার বহু মানুষের সমাগম হয়। সে দিনই স্টিলের তৈরি ১১টি বড়
ভারত ও আমেরিকার মধ্যে যখন দিল্লির উপর চাপানো ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্কের কারণে সম্পর্ক কিছুটা তিক্ত, ঠিক সেই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন দ্বিপাক্ষিক আলোচনার জন্য তাদের শীর্ষ কর্মকর্তাদের একজনকে ভারতে পাঠিয়েছে।