বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশা আল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও (খালেদা জিয়া) নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই।’ বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।
চাঁদাবাজি, দখলদারি এবং ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে চাঁদপুর জেলার তিন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের মেঘনা নদীর জোয়ারের পানির তোড়ে সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ায় নোয়াখালীর হাতিয়ার টাংকির বাজার ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। হাতিয়া ও রামগতি উপজেলার মাঝামাঝি এই সেতুর অবস্থান।
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনার পরপরই উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। একই সঙ্গে জানানো হয়েছে, শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে। বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন গোলাম আকবর খোন্দকার।
চাঁদপুরের হাজীগঞ্জে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ১০ বালুমহাল মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ডাকাতিয়া নদী তীরবর্তী বালুরঘাটসহ বিভিন্ন এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাবেদ হোসেন চৌধুরী।
লক্ষ্মীপুরে ১ বছরে পানিতে ডুবে অন্তত ১২৫ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে সদর উপজেলায়। এ উপজেলায় মৃত্যু হয় ৪০ শিশুর। এর বাইরে গত ১ বছরে রায়পুরে ২০, রামগঞ্জে ২৮, কমলনগরে ২৮ এবং রামগতি উপজেলায় ৯ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেররা থেকে ১হাজার ৮০০ কেজি (৪৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত দেররা মাছের আড়তে যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোষ গার্ড চাঁদপুর স্টেশন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরে সায়ানের কবরে এ শ্রদ্ধা জানায়। দলের নেতৃত্ব দেন বিমান বাহিনীর উইং কমান্ডার মো. রোজাউল হক।
লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাদের অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে।
কুমিল্লার বুড়িচংয়ে একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশফেরত দুই যাত্রীর কাছ থেকে ১৯০ কার্টুন প্লাটিনাম সিগারেট ও ৯২০ পিস আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রিম জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের বড় স্টেশন মাছঘাটে অভিযান পরিচালনা করে সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। রাতে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম মিজিকে স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি হত্যা মামলায় আবারো কারাগারে প্রেরণ করা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে রোববার (২৭ জুলাই) থেকে উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের বিভিন্ন অংশ। জোয়ারের আঘাতে সেখানকার সমুদ্র তীরবর্তী ১১টি হোটেল রিসোর্টের ব্যাপক ক্ষতি হয়েছে।