লক্ষ্মীপুরে তেলের জন্য পাম্পে জড়ো হয়ে হট্টগোলের চেষ্টা করা হয়েছে। এ কারণে পেট্রোল পাম্প গুলোতে তদারকি করছে পুলিশ। এ সময় হেলমেট- কাগজপত্রবিহীন মোটরসাইকেলে দেওয়া হচ্ছে না তেল। লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হচ্ছে।
নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীর ডাকাত মাঈন উদ্দিন ডাকাতের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ২৫ মার্চ (মঙ্গলবার) দুপুরের দিকে সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের যোবায়ের বাজারে মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত পরিবার ও সচেতন এলাকাবাসী।
মাগুরায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৬ সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন লক্ষ্মীকান্দর এলাকায় নির্মাণাধীন ট্রাক টার্মিনালের সামনে চেকপোস্ট স্থাপন করে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহিম নামে এক পথচারী গুলিবিদ্ধ এবং সাইফুল ইসলাম মানিক নামে একজনকে পিটিয়ে আহত করা হয়েছে। ম
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থী তানহা বিনতে বাশারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামি তার প্রেমিক আনিল ফয়সাল সায়মনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে কুমিল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজারের সমুদ্রসৈকতে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত খোরশেদ সম্মুখসারির জুলাইযোদ্ধা এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাড়ি কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায়।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র ঈদ উল ফিতর-২০২৬ উপলক্ষে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকার খরচের বিস্তারিত তালিকা প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তিনি এ তথ্য শেয়ার করেন।
চাঁদপুর শহরের মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সরকারের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। সারাদেশ উন্নয়ন বঞ্চিত ছিল। শুধু তথাকথিত মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি দূর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
দুর্নীতির সঙ্গে জড়িত হলে কোনো ব্যক্তি সে সরকারি কর্মকর্তা হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে পার্বত্য জেলা রাঙ্গামাটি এখন পর্যটকদের ভিড়ে মুখর। লেক ও পাহাড়ঘেরা এই শহরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসু মানুষের আগমনে জমে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো। এতে দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় পর্যটন খাত।
লক্ষ্মীপুরের রামগঞ্জে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতার বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে বিএনপি নেতা প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুলিবিদ্ধ হয়েছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে রোববার (২২ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় বিএনপির সভাপতি।
বাবা-মা ও বোনের সঙ্গে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয় সাত বছরের শিশু সায়েদা আক্তার। কিন্তু সবার সঙ্গে তার আর বাড়ি ফেরা হলো না, পথেই মৃত্যু হলো। আর পরিবারের অন্য সদস্যরাও আহত হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়।