চাঁদপুর জেলা পরিষদের নবযোগদানকৃত প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম এর যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১ এপ্রিল) দুপুরে শহরের বাবুরহাট এলাকায় জেলা পরিষদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমিল্লার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার (১ এপ্রিল) ভোরে চারজন নিহত হয়েছেন।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে দুই হাজার বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী এলাকায় হযরত শাহ সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ১০৭তম লেংটার ওরশ উপলক্ষে মেলাস্থলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় মাদক সেবন ও জুয়ার অর্থ ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
কুমিল্লার সদর উপজেলায় চুরির অভিযোগে দুই যুবককে বেঁধে মারধর ও ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনাটি সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন এলাকায় ঘটে। মঙ্গলবার (৩১ মার্চ) নির্যাতনের ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
মহান স্বাধীনতার মাসকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী “মহান স্বাধীনতা বইমেলা-২০২৬”। মঙ্গলবার বিকেলে নগরীর কাজীর দেউড়ি জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ মেলার উদ্বোধন করা হয়, যা চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।
দাগনভূঞা উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন ঘটনায় তিনটি মামলায় চাঁদপুর আদালতে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে সাবেক মন্ত্রী ডাঃ দীপু মনিকে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান এর আদালতে ভার্চুয়ালি হাজির দেখানো হয় সাবেক এই মন্ত্রীকে।
দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা বুধবার মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চরাঞ্চল থেকে প্রসবব্যাথা নিয়ে হাসপাতালে আসার আগেই চাঁদপুর লঞ্চঘাটে কন্যা সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। ওই প্রসূতিকে নৌ-পুলিশ ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে ৪ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে গাছ কাটতে উঠে অসতর্ক অবস্থায় পড়ে গিয়ে রফিক পাটোয়ারী (৫৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১ টার দিকে ইউনিয়নের ছোট সুন্দর ও ইসলামপুর ব্রিজ সংলগ্ন এলাকার বেপারী বাড়ির সেলিমের গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলেদের পরিবারের দাবি, কক্সবাজারের উখিয়া সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার জলসীমা থেকে তাদের মিয়ানমার কোস্টগার্ড আটক করে নিয়ে গেছে।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বগুড়া শহরের শহীদ চান্দু স্টেডিয়াম চত্বরে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ ও করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রীতি কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয়।