নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বুড়িরচর, চর ঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের হান্নান মাসুদের সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়।
বিএনপি বাদে অন্য দলকে ভোট দিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির দায়ে প্রার্থিতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সী। প্রয়োজনে ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে বলেও হুমকি দেন এই বিএনপি নেতা। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ওই আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে আয়োজিত একটি উঠা
চাঁদপুরে বিকাশের টাকা এজেন্টদের কাছে না দিয়ে মাটির গর্তে রেখে আত্মসাতের চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তৎপরতায় বিকাশের এসআর (ডিএসও) এর বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে ৯ লাখ টাকা।
সুন্দরবনে অবৈধভাবে ধরা ৪০০ কেজি পারশে মাছের পোনাসহ ২৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় দুটি ট্রলারও জব্দ করা হয়। গতকাল সোমবার পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকনকে আটক করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর এলাকা থেকে তাকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, যারা দুর্নীতির অভিযোগে সমালোচিত, তারাই আবার দেশকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছে। তিনি বলেন, বাস্তবতা ভিন্ন; জামায়াত অতীতে দায়িত্ব পালনের মাধ্যমে দুর্নীতি ছাড়া রাষ্ট্র পরিচালনার নজির স্থাপন করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের সমর্থনে নাঙ্গলকোট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ সোমবার (৯ ফেব্রুয়ারি) দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় শিশু পার্কে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে মন্তব্য করেছেন, বিএনপি এখন চাঁদাবাজ ও মামলাবাজদের দখলে চলে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, তাকে সমর্থনকারীদের বাসায় ডেকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন, ‘হাঁস’ প্রতীকের পক্ষে কাজ করতে না হলে নেতাকর্মীদের জোর করে বাধ্য করা হচ্ছে। তবে তিনি স্পষ্ট করেননি, কে বা কারা এসব হুমকি দিচ্ছেন।
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের পৃথক নির্বাচনী মিছিলে হঠাৎ অসুস্থ হয়ে আবদুস সহিদ (৪৮) ও ওবায়দুল হক (৫০) নামে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে।লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অরূপ পাল মৃতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত আবদুস সহিদ জামায়াতের কর্মী এবং ওবায়দুল হক বিএনপির কর্মী ছিলেন। সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্ছানগর এলাকার বাসিন্দা, আর ওবায়দুল হক একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।
বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি, জনগণ তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছেন। জনগণ বিএনপিকে দেখেছে। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় এবং বিএনপি ক্ষমতায় যায়, তাহেল তিনি ক্ষমতা ছাড়ার পথ বন্ধ করবেন না। শেখ হাসিনার মত মানুষ হত্যা করে বিএনপি ক্ষমতায় থাকবে না, তা এদেশের মানুষ জানেন।
রাঙ্গামাটির ২৯৯ নম্বর সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী এম এ বাশারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির রাঙ্গামাটি জেলা শাখা। একই সঙ্গে তাঁর প্রতি সব ধরনের সাংগঠনিক ও নির্বাচনী সমর্থন প্রত্যাহার করা হয়েছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৪৮ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম উদ্দিন আহমেদের ভাই রিয়াজ উদ্দিন রাজন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকার ২২টি ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ২০০ কোস্টগার্ড সদস্য। সক্ষমতা নিয়ে কেন্দ্র গুলোতে তাদের অবস্থান থাকবে বলে জানালেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পরদিন চৌদ্দগ্রামে স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার বিকেলে মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি প্রার্থী কামরুল
ট্টগ্রাম বন্দরে অচলাবস্থা কাটিয়ে ফের কার্যক্রম শুরু হয়েছে। জাহাজ থেকে পণ্য নামানো এবং জেটি থেকে কনটেইনার ডেলিভারি কার্যক্রম পূর্ণোদ্যমে পুনরায় শুরু হয়েছে।