| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটি–২৯৯ আসনে ভোটগ্রহণ

রাঙ্গামাটি–২৯৯ আসনে সকাল থেকেই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। দিনের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।

বিস্তারিত...

ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনের একটি ভোটকেন্দ্রে ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বিস্তারিত...

বাউফলে ভোটগ্রহণ শেষ

সারাদেশের সাথে তাল মিলিয়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ১৫৫টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলোতে নারী-পুরুষের দীর্ঘ লাইন চোখে পড়ে, তবে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি।

বিস্তারিত...

ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : এ্যানি

ধানের শীষের গণজোয়ার সৃষ্টি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিস্তারিত...

হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনকে

বিস্তারিত...

লক্ষ্মীপুরের ৪৯৬ কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে জেলার ৪টি সংসদীয় আসনের ৪৯৬টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বিস্তারিত...

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটগ্রহণ চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে ৫১ নম্বর ভোটকক্ষে দায়িত্ব পালনকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বিস্তারিত...

নোয়াখালীতে নারী ভোটারদের ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। নির্বাচনের সময় জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।

বিস্তারিত...

রাতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে রুমিন ফারহানার সমর্থকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ) আসনে ভোটের আগের রাতে একটি কেন্দ্রকে ঘিরে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক মো. নাসির মিয়াকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকার আছিয়া সাফি উদ্দিন ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভোটকেন্দ্র ছেড়ে জামায়াত নেতার বাড়িতে, দুই কর্মকর্তা আটক

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে দায়িত্ব পালনরত দুই নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্র রেখে রাতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যাওয়ার অভিযোগে আটক হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় তাদের চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীছড়ির ১২টি ভোট কেন্দ্রে গেল নির্বাচনী সরঞ্জাম

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ১২টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ১১ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে একের পর এক জিপ গাড়ি ছেড়ে যায় গন্তব্যে।

বিস্তারিত...

কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নগদ ২ লাখ টাকাসহ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা হাবীবুর রহমান হেলালীকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিয়ে যায়।

বিস্তারিত...

নোয়াখালীর ৯টি উপজেলায় পাঠানো হচ্ছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য নোয়াখালীর ৬টি আসনের ৯টি উপজেলায় ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। জেলার ৮৭৫টি ভোট কেন্দ্রে সাত বাহিনী নিরাপত্তায় মোতায়েন থাকবে।

বিস্তারিত...

ভোট কিনতে অর্থ বিতরণের অভিযোগ দাঁড়িপাল্লার প্রার্থী রেজাউল করিমের

লক্ষ্মীপুরে ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।

বিস্তারিত...

ভোট কেন্দ্র নিরাপত্তায় সেনাবাহিনীর ইমার্জেন্সি মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভাব্য সহিংসতা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী ‘ইমার্জেন্সি রেসপন্স’ মহড়া সম্পন্ন করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট লাউয়া দিঘির মাঠে অনুষ্ঠিত মহড়ায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলার পরিস্থিতি কল্পনা করে তা মোকাবিলার প্রক্রিয়া বাস্তবভিত্তিকভাবে পরীক্ষা করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪