| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভোট ডাকাতির জন্য বিএনপির প্রার্থী ডাকাতদের একত্রিত করছে: জেএসডি

লক্ষ্মীপুর প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে (৭ ফেব্রুয়ারি) আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।

বিস্তারিত...

ভোটকেন্দ্রে যেতে হাঁটতে হবে ২০ কিলোমিটার

বাংলাদেশের সর্বশেষ সংসদীয় আসন ৩০০ নম্বর—পার্বত্য জেলা বান্দরবান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলায় বসবাস করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিসহ মোট ১২টি সম্প্রদায়। তবে পাহাড়ঘেরা এই জনপদের ভোটাধিকার প্রয়োগ এখনো অনেকের জন্য কঠিন বাস্তবতা। সাতটি উপজেলা, দুইটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে গঠিত বান্দরবান জেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫

বিস্তারিত...

বিরিয়ানির প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

নোয়াখালীর সুবর্ণচরে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে মো.ওমর ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট শুরু কাল থেকে

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে। বন্দরের বহির্নোঙরেও কাজ বন্ধ থাকবে। এ কর্মসূচি কার্যকর হলে পুরো বন্দর অচল হয়ে যাবে।

বিস্তারিত...

সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মৃত্যু, টেকনাফে শোকের ছায়া

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান (১২) আর বেঁচে নেই। দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে দুই মাথাওয়ালা শিশুর জন্ম

চাঁদপুরে দুই মাথাওয়ালা এক কন্যাশিশুর জন্ম হয়েছে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে। প্রসূতি মায়ের নাম সুমি আক্তার। তার স্বামী মাসুদ গাজী, পেশায় দিনমজুর। বাড়ি জেলার ফরিদগঞ্জের পূর্ব বড়ালী গ্রামে। শিশুটি বর্তমানে চাঁদপুর শহরের ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি রয়েছে।

বিস্তারিত...

স্বামীর রামদার হামলায় স্ত্রী ও বান্ধবীর হাত বিচ্ছিন্ন

ফেনীতে দাম্পত্য কলহের জেরে এক ভয়ানক ঘটনায় স্বামী সুজনের (২৭) রামদার আঘাতে স্ত্রী ফিরোজা আক্তার (২৩) ও তার বান্ধবী আফসানা আক্তারের (৩০) হাত গুরুতরভাবে আহত হয়েছে। পুলিশ অভিযুক্তকে দ্রুত আটক করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের আদালতপাড়া এলাকার আজমীরি বেগম সড়কের নুর জাহান মঞ্জিলে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ ওরফে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামের নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আজাদ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি কুশাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয়ভাবে তিনি বিএনপি নেতা আজাদ নামে পরিচিত।

বিস্তারিত...

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: আবদুল আউয়াল মিন্টু

সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এবং বৈষম্যহীন অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।

বিস্তারিত...

লক্ষ্মীছড়ির দুর্গম ২টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম যাবে হেলিকপ্টারে

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ১২টি ভোটকেন্দ্রের মধ্যে ১১টিই ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে ২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

বিস্তারিত...

পানছড়ির ২৫ ভোটকেন্দ্রে থাকবে ৬ প্লাটুন বিজিবি, সঙ্গে ড্রোন নজরদারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।

বিস্তারিত...

১৫ বন্দরকর্মীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের নির্দেশ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করা ১৫ কর্মচারীর দেশত্যাগে

বিস্তারিত...

টেকনাফে ধানের শীষের গাড়িবহরে হামলা, শিশুসহ আহত ৫

কক্সবাজারের টেকনাফে নির্বাচনী প্রচারণার মধ্যেই সহিংসতার ঘটনা ঘটেছে। ধানের শীষ প্রতীকের প্রচার চলাকালে একটি গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/৪ (পুরাতন ব্লক ডি/৬) এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বন্দর ইজারা বিরোধী আন্দোলন: ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে জড়িত ১৫ কর্মচারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনের জেরে ইতোমধ্যে যাদের মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছিল, সেই কর্মচারীদের এবার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদের উৎস তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমের সই করা ওই চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। চিঠির অনুলিপি দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-কেও পাঠানো হয়েছে, যাতে তারা বিষয়টি তদন্ত করে দেখেন।

বিস্তারিত...

কাল কাজে ফিরবেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা

দীর্ঘ ছয় দিন ধরে চলতে থাকা শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হওয়া অচলাবস্থার অবসান হয়েছে। নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতাদের সফল আলোচনার পর শুক্র ও শনিবার—এই দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে। ফলে আগামীকাল শুক্রবার সকাল থেকেই বন্দরে পুরোদমে কাজ শুরু করবেন শ্রমিকরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪