| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নোয়াখালী কারাগারের ৩৫ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিলেন

নোয়াখালী জেলা কারাগারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে পোস্টাল ব্যালটে ৩৫ বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে আবেদন করেছেন ৪৪ জন।

বিস্তারিত...

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ যুবদল নেতা আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ ওমর ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত ভোররাতে উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক ওমর ফারুক বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার বাসিন্দা। তিনি এন্তাজ মিয়ার বাড়ির ফিরোজ মিয়ার ছেলে।

বিস্তারিত...

খাগড়াছড়ি আসনের রেডমার্ক কেন্দ্রগুলোতে সুষ্ঠু ভোটের দাবিতে প্রার্থীদের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি সংসদীয় আসনের ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ (রেডমার্ক) ভোটকেন্দ্রগুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

লক্ষ্মীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতা-কর্মী দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরের সামনে উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের সামনে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনের গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা। এ সময় তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মনিরুজ্জামানের অপসারণসহ বন্দর বিদেশিদের হাতে না দেওয়ার দাবি জানান।

বিস্তারিত...

হাসনাতের বিরুদ্ধে বিএনপির হয়ে লড়বে গণ অধিকার পরিষদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হয়ে গেছে। ফলে এ আসনে বিএনপি মনোনীত কোনো প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছে না।

বিস্তারিত...

নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলা, আহত ৭

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত ও এনসিপির অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছে জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির দরজা এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিপুল পরিমান অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সীমান্তবর্তী এলাকার আলাইয়াপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি এলজি, ১১টি পিস্তল অ্যামি নেশন, ২টি পিস্তল ম্যাগাজিন, ৪টি খালি কাটিস, ২৬টি শট গানের গুলি, ৫৩ টি আতশ বাজি, ২টি ককটেল, ১টি দেশি অস্ত্র ও ১টি বিপি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

জামায়াত নেতার নির্দেশে বানানো হয় অবৈধ ভোটের সিল

লক্ষ্মীপুরে একটি প্রিন্টিং প্রেসের দোকান থেকে উদ্ধার হয়েছে ছয়টি ভোটের সিল। সেগুলো ওই প্রেস মালিককে বানানোর নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর এক নেতা। এ ঘটনায় ‘মারইয়াম প্রিন্টার্স’ নামক ওই ব্যবসা

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল তৈরি: জামায়াত নেতাসহ দু’জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের ৬টি সিলসহ আটক ব্যবসায়ী সোহেল রানা ও জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আটক সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিস্তারিত...

জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে: আবদুল আউয়াল মিন্টু

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে বলে মন্তব্য করেছেন ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

বিস্তারিত...

হাতিয়ায় এনসিপির ৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৭ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। একই সঙ্গে তারা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।

বিস্তারিত...

ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসার এক ছাত্রীকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, কার্যক্রম অচল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওর্য়াল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরের শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এর ফলে জেটি, টার্মিনাল, শেড ও ইয়ার্ডসহ বন্দরের সব কার্যক্রম অচল হয়ে গেছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে বুধবার সকাল ৮টা থেকে শুরু হও

বিস্তারিত...

প্রকৃত অপরাধীদের আড়াল করতেই জামায়াতকে দায়ী করা হচ্ছে: রেজাউল

লক্ষ্মীপুরে ভোটের ছয়টি সীল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কৃতক জামায়াতে ইসলামী ওপর দায় চাপানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লক্ষ্মীপুর জেলা জামায়াত। বিএনপির অভিযোগ নাকচ করে দিয়ে উক্ত ঘটনায় জামায়াতের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন তারা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বিএনপির অভিযোগের প্রতিবাদ জানান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪