| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দেশবাসী তথা লক্ষ্মীপুর বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিস্তারিত...

খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভুঁইয়া বিজয়ী

খাগড়াছড়ি আসনে বেসরকারিভাবে ঘোষিত সর্বশেষ ফলাফলে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ-সমর্থিত ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট।

বিস্তারিত...

লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপির প্রার্থীদের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের সবগুলোতেই বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ওই নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এ ফলাফল ঘোষণা করেন।

বিস্তারিত...

মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

কুমিল্লা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত ড. খন্দকার মোশাররফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (কুমিল্লা সদর) আসনে বেসরকারিভাবে ফলাফলে ১ লাখ ৪০ হাজার ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

ফেনী-৩ আসনে ৭৪ কেন্দ্রে প্রাথমিক ফলাফলে আব্দুল আউয়াল এগিয়ে

ফেনী-৩ (ফেনী সদর, ছাগলনাইয়া ও ফেনী আংশিক) আসনের ৭৪টি কেন্দ্রের প্রাথমিক ভোটের ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, মিন্টু এই কেন্দ্রে মোট ৫৪ হাজার ২৭৮ ভোট সংগ্রহ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৩২৬ ভোট।

বিস্তারিত...

ভোট দেওয়ায় ফেনীতে গৃহবধূকে ‘তালাক’

ফেনী সদর উপজেলার ধর্মপুর বাঁশতলা এলাকায় স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অভিযোগে জহুরা নামে এক গৃহবধূকে মৌখিকভাবে ‘তালাক’ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১২ কেন্দ্রে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ১২টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৪ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে রুমিন ফারহানা ৯ হাজার ৬৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ৬ হাজার ৭৪৫ ভোট পেয়েছেন।

বিস্তারিত...

নোয়াখালী-৬ আসনে ৯ কেন্দ্রে এগিয়ে এনসিপির হান্নান মাসউদ

নোয়াখালী-৬ আসনের প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলির প্রার্থী হান্নান মাসউদ এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পাওয়া ৯টি কেন্দ্রের ফলাফলে তিনি ৬ হাজার ৬৪১ ভোট অর্জন করেছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম পেয়েছেন ৩ হাজার ৬৮৪ ভোট।

বিস্তারিত...

ফেনী-৩ আসনে এগিয়ে আবদুল আউয়াল মিন্টু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ৮ কেন্দ্রের ফলাফল তিনি ৬ হাজার ৬৪৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৮ ভোট।

বিস্তারিত...

নোয়াখালীর কবিরহাটে গোপন কক্ষে একসঙ্গে ৩জন: প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রের গোপন কক্ষে তিনজন ব্যক্তির একসঙ্গে অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় অসচেতনতার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার অতিথা চাকমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিস্তারিত...

হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের ভোট বর্জন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিম উদ্দীন।

বিস্তারিত...

নোয়াখালীর সুবর্ণচরে নাতির কাঁধে চড়ে ভোটকেন্দ্রে আহত বৃদ্ধ দাদা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চররশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। শারীরিকভাবে অসুস্থ বৃদ্ধ দাদা মোতালেবকে ভোটার নাতির কাঁধে চড়ে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে জাল ভোটের চেষ্টা, আটক ২

রাঙ্গামাটির পৃথক দুই ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে দুজনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং জেলা শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।

বিস্তারিত...

উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটি–২৯৯ আসনে ভোটগ্রহণ

রাঙ্গামাটি–২৯৯ আসনে সকাল থেকেই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। দিনের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪