পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের আয়োজনে বুধবার (৪ মার্চ) বিকেলে বগুড়া জজ কোর্টের মতিয়ার ভবনে (দ্বিতীয় তলা) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগেরহাটে টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের ধরনসমূহ এবং প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁয় ইটভাটার ট্রাকের চাপায় রিমন হোসেন (৩০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা ওই ইটভাটায় আগুন ধরিয়ে দেয়। এ সময় নগদ কয়েক লাখ টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বগুড়ার ধুনট থেকে চুরি হওয়া ২৭০ মণ চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার চিকাশী ইউনিয়নের বড়চাপড়া ও গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুড়ী গ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২য় পূর্ণাঙ্গ কার্যনিবাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. ইশতিয়াক আহমেদ রাফি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অহিদুল ইসলাম মিনা।
ইরানের সর্বোচ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সকল হত্যাকান্ডের প্রতিবাদে ও ইরানে আগ্রাসন বন্ধের দাবীতে মঙ্গলবার বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অণুষ্ঠিত হয়।
বগুড়া বিশিষ্ট আলেমে দ্বীন, ইমাম, খতিব ও উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবীতে মানববন্ধন হয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালিয়ারছড়া গ্রামে এক কৃষকের বাড়ির উঠানে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে এক বিস্ময়কর আকৃতির ‘মেটে আলু’। আলুটির গঠন অনেকটা মানুষের হাত ও পায়ের আকৃতির মতো। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রত্যন্ত অঞ্চলে জমিতে সেঁচ দেয়া নিয়ে কথা কাটাকাটির জেরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর এবং সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নওগাঁয় সরকারি খাল খননের মাটি টেন্ডার ছাড়াই রাতের আধাঁরে চুরি হয়ে যাচ্ছে বনফুল ব্রিক্স ইটভাটায়। খবর পেয়ে প্র্রশাসন সাময়িক কাজ বন্ধ করলেও সেই নির্দেশকে দেখিয়ে আবারও রাতে মাটি কেটে নিয়ে যাওয়া হয় ইটভাটায়। এজন্য খালের পাশে রাস্তায় পাড় না রেখে কেটে নেওয়া হচ্ছে। এতে এলাকার চলাচলের একমাত্র রাস্তাসহ খালপাড়ের গ্রামগুলো পরছে হুমকির মুখে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা সাইফুল ইসলাম ছুরিকাঘাতে নিহত হয়েছেন। জানা গেছে, মাওলানা সাইফুল ইসলাম বগুড়া শহরের খান্দার এলাকার মাহবুব নগরে নিজস্ব জমির ওপর বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সকাল ১১টার দিকে সেখানে গেলে একদল সন্ত্রাসী তাঁর কাছে চাঁদা দাবি করে। কথা কাটাকাটির একপর্যায়ে চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বগুড়ায় কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে ‘উদ্দীপন’ নামে একটি এনজিওর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই কর্মী আহত হয়েছেন। একই সঙ্গে কার্যালয় থেকে আনুমানিক দেড় লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
লোক দেখানো খরচ বন্ধ করতে হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, নারী–পুরুষের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবে।