বগুড়া বিশিষ্ট আলেমে দ্বীন, ইমাম, খতিব ও উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবীতে মানববন্ধন হয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালিয়ারছড়া গ্রামে এক কৃষকের বাড়ির উঠানে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে এক বিস্ময়কর আকৃতির ‘মেটে আলু’। আলুটির গঠন অনেকটা মানুষের হাত ও পায়ের আকৃতির মতো। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রত্যন্ত অঞ্চলে জমিতে সেঁচ দেয়া নিয়ে কথা কাটাকাটির জেরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর এবং সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নওগাঁয় সরকারি খাল খননের মাটি টেন্ডার ছাড়াই রাতের আধাঁরে চুরি হয়ে যাচ্ছে বনফুল ব্রিক্স ইটভাটায়। খবর পেয়ে প্র্রশাসন সাময়িক কাজ বন্ধ করলেও সেই নির্দেশকে দেখিয়ে আবারও রাতে মাটি কেটে নিয়ে যাওয়া হয় ইটভাটায়। এজন্য খালের পাশে রাস্তায় পাড় না রেখে কেটে নেওয়া হচ্ছে। এতে এলাকার চলাচলের একমাত্র রাস্তাসহ খালপাড়ের গ্রামগুলো পরছে হুমকির মুখে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা সাইফুল ইসলাম ছুরিকাঘাতে নিহত হয়েছেন। জানা গেছে, মাওলানা সাইফুল ইসলাম বগুড়া শহরের খান্দার এলাকার মাহবুব নগরে নিজস্ব জমির ওপর বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সকাল ১১টার দিকে সেখানে গেলে একদল সন্ত্রাসী তাঁর কাছে চাঁদা দাবি করে। কথা কাটাকাটির একপর্যায়ে চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বগুড়ায় কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে ‘উদ্দীপন’ নামে একটি এনজিওর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই কর্মী আহত হয়েছেন। একই সঙ্গে কার্যালয় থেকে আনুমানিক দেড় লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
লোক দেখানো খরচ বন্ধ করতে হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, নারী–পুরুষের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবে।
রাজশাহীর চারঘাটে পূর্বশত্রুতা ও মাহফিলের অতিথি নির্ধারণকে কেন্দ্র করে এরশাদ আলী (৬৫) নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিপাইপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে। স্থানীয়দের অভিযোগ, মধ্যরাতে দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালানো হয়। পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নাটোরের গুরুদাসপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতেই হাটের ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডে পবিত্র রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার বিকেল ৪টায় আন-নববী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
বগুড়ায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রদল জেলা শাখা। ইফতার মাহফিল আয়োজনের পরিবর্তে সমাজের অবহেলিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ভাতা কার্ড, রিলিফ কার্ডসহ যে কোনো সরকারি সুবিধা প্রদানে উল্লাপাড়ায় দলীয় পরিচয় বিবেচ্য বিষয় হবে না। যে প্রাপ্য, তাকেই সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হবে।