| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া, সম্পাদক মাসুদ

নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৬-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ৯টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘সাদা প্যানেল’ এবং সভাপতিসহ ৫টি পদে বিএনপিপন্থী ‘নীল প্যানেল’ জয়ী হয়েছে।

বিস্তারিত...

শাহজাদপুরের ড. এমএ মুহিত ৩ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল

সিরাজগঞ্জ ৬ (শাহজাদপুর) আসন থোকে ধানের শীষ প্রতীক থেকে বিজয়ী জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে শাহজাদপুরবাসী।

বিস্তারিত...

বগুড়া আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়া জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ে দলটির নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন বলে দাবি করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ‘বগুড়া জেলা আওয়ামী লীগ’ নামে ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেওয়া হয়। এর আগে, দিনের কোনো এক সময় পতাকাটি উত্তোলন করা হয়। পোস্টে লেখা হয়েছে, বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা।

বিস্তারিত...

হাতকাটা সৌরভ ও সানাউল গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

বগুড়ায় হাতকাটা সৌরভ ও সানাউল গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার দিনভর শহরের পুরান বগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাদাফ ও লেফটেন্যান্ট ফাহাদ। গ্রেপ্তারকৃতরা হলেন- গ্যাংয়ের সক্রিয় সদস্য মেহেদী হাসান মীম (২৫), নয়ন মন্ডল (২৫) ও রোকন ইসলাম জাফর (২৭)। গ্রেপ্তার তিনজনই হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি।

বিস্তারিত...

বগুড়া বয়সভিত্তিক ক্রিকেট দলকে জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়া বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করেছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।

বিস্তারিত...

সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে হামলা, নারীসহ আহত ৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে জামায়াত নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও নারীদের মারপিট করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে ৪ নারীসহ ৫ জন।

বিস্তারিত...

বগুড়ায় দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে যাওয়ার পথে ট্রাকচাপায় আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাত ২টার দিকে মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি। একই রাতে আরো দুটি পৃথক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

বিস্তারিত...

বগুড়ায় বাড়ির পাশে ট্রাকমালিককে গলা কেটে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় সাইফুল ইসলাম (৪০) নামের এক ট্রাকমালিককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি ঘাসের জমিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিস্তারিত...

নির্বাচনী সহিংসতা বন্ধ না হলে রাজপথে নামবে জামায়াত: রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিরোধী দল হিসেবে পজিটিভ রাজনীতি চর্চা করবে জামায়াত ইসলামি।

বিস্তারিত...

নওগাঁয় খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে খাসির মাংসের দোকানে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে

বিস্তারিত...

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০ আটক ২

নির্বাচনী বিষয় নিয়ে বিরোধের জেরে নাটোরের লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজারে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর দুজনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নির্বাচনী আলাপচারিতার সময় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থক ও বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের কর্মীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এ ঘটনায় প্রথমে টিপুর সমর্থকরা পুতুলের দুই কর্মীকে মারধর করেন। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিএনপির শতাধিক সমর্থক ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িত হন।

বিস্তারিত...

রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে গুলিতে ১ ব্যক্তি নিহত

মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন এবং রাজনৈতিক কোনো সম্পৃক্ততা ছিল না। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিস্তারিত...

পাবনা-৩ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বিস্তারিত...

বিএনপির সাথে সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমির সহ ৭জন আহত

নাটোরের বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমির সহ ৭জন আহত। আজ শনিবার দুপুরে ধানাইদহ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে

বিস্তারিত...

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতরা তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪