| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় হাফেজ সাইফুল হত্যাকারীর ফাঁসির দাবি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ২০:০১:১০:অপরাহ্ন  |  ৫১১৮৮২ বার পঠিত
বগুড়ায় হাফেজ সাইফুল হত্যাকারীর ফাঁসির দাবি

বগুড়া প্রতিনিধি: বগুড়া বিশিষ্ট আলেমে দ্বীন, ইমাম, খতিব ও উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবীতে মানববন্ধন হয়। 

মঙ্গলবার(৩ মার্চ) দুপুরে ঐতিহাসিক সাতমাথায় উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারী ড. আবু সালেহ মামুনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা হেদাইতুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা এমদাদুল হক, মাওলানা আমানুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, ড. আব্দুল বারী রশীদি, মাওলানা গোলাম আজম, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা মাকসুদ আল আযমী প্রমুখ। 

বক্তারা বলেন, হত্যাকারী সন্ত্রাসী চাঁদাবাজদের অবিলম্বে গ্রেপ্তার  করে দৃষ্টান্তমূলক শাস্তি  নিশ্চিত করতে হবে। এখনো সন্ত্রাসীরা তার নিহত সাইফুলের পরিবারকে হুমকি প্রদান করছে।

প্রশাসনকে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবী করেন। গত ১মার্চ বগুড়া শহরের ঠনঠনিয়া মাহবুবনগর এলাকায় সন্ত্রাসীরা হাফেজ সাইফুল ছুরিকাঘাত করে ও পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪