মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের একটি রেষ্টুরেন্টে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডাব্লিউ এফ) বগুড়া মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পাবনা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগার বলেন, সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের সততা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারের সকল ভালো কাজে আমরা সহযোগিতা করবো। যে সকল দপ্তরে অনিয়ম ও দূর্নীতি চলছে, সেগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্ব দিতে হবে। দেশ ও জাতির স্বার্থে আমরা কাজ করতে চাই । আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন আমি যেন আপনাদের দেয়া আমানত আল্লাহ তায়ালা বহন করার শক্তি দান করেন।
অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য প্রজেক্ট সম্পর্ণ বিনামূল্যে চক্ষু স্বাস্থ্যসেবা ও চশমা প্রদান দিনব্যাপী ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকা থেকে অস্ত্রসহ ইমতিয়াজ সুলতান ইকরাম-কে গ্রেপ্তারের ঘটনায় তার স্ত্রী রুমা আক্তার সুচী অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তার স্বামীকে ফাঁসানো হয়েছে।
বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নাটোরের বড়াইগ্রাম উপজেলা-এ বর্ণব রোজারিও (১৯) নামের এক কলেজছাত্রের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও কলেজ গেট ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় এটি জনগণের রায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষার দিবস উপলক্ষে শনিবার বিকেলে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাজার তদারকি করলেন উল্লাপাড়া আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
পাবনার চাটমোহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনে চাটমোহর উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।
একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জয়পুরহাট শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন প্রধানমন্ত্রী ইতোমধ্যে স্পষ্ট করেছেন যে, সরকারি কর্মকর্তাদের মূল্যায়নের একমাত্র পদ্ধতি হবে সততা, দক্ষতা এবং মেধা।
বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই নিত্যপণ্যের বাজারে আকাশচুম্বী দামে নাভিশ্বাস উঠেছে ক্রেতা-সাধারণের। তবে এবার সবচেয়ে বেশি চোখে পড়ার মতো বিষয় হলো লেবুর বাজার।
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন রেলস্টেশনে খুলনা থেকে আসা তেলবাহী ট্রেনের ৪টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এর ফলে রাজশাহীর সঙ্গে জেলার নাচোল ও গোমস্তাপুর উপজেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।