আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য ফ্যাসিবাদীদের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ। তা না হলে নির্বাচন নিয়ে সংশয় ও অনিশ্চয়তা কাটবে না বলে আমরা মনে করি।
'সংস্কারের দায়িত্ব পালনে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে', — এমন মন্তব্য করে বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতাকে জুলাই ঘোষণাপত্রে সঠিকভাবে প্রতিফলিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
চাদাঁবাজিসহ বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশ করায় গাজীপুরে সাংবাদিক আনোয়ারের হাত-পা থেঁতলে দেয়া আর তুহিনকে জবাই করার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ এবং গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -বাংলাদেশ ন্যাপর শীর্ষ নেতৃদ্বয় বলেছেন, এভাবে সাংবাদিক নির্যাতন ও হত্যা দেশ, সমাজ ও রাষ্ট্রের জন্য শুভ লক্ষন নয়। জনমনে প্রশ্ন জাগে সাংবাদিক নির্যাতন ও হত্যা নিয়ে রাষ্ট্রের কি কিছুই করার নেই আসলে?
গাজীপুরে এক সাংবাদিককে পিটিয়ে আহত ও আরেক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।
জুলাই ঘোষণাপত্র ছাত্র-জনতার আকাঙ্ক্ষার বাস্তবায়নকে অনিশ্চিত করে তুলেছে বলে মনে করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বলেছে, ‘সম্প্রতি টিএসসিতে একটি প্রদর্শনীতে কিছু ছবিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তা আমাদেরকে বিস্মিত করেছে।
নেতাদের মধ্যে হতাশার কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।
আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত, বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেছেন, গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জাতির সামনে যে তথাকথিত ‘ইতিহাসভিত্তিক’ ঘোষণাপত্র উপস্থাপন করেছেন, তা মূলত একটি একপক্ষীয় রাজনৈতিক বক্তব্য মাত্র।
গতকালের ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিপদে আছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মাহফুজ আলম তার পোস্টে লেখেন, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে!’ ২৩ মিনিটের মাথায় ওই পোস্টে তিনি সংযুক্ত করেন, ‘তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বারবার শহীদের কথা বলি, কারণ পুরোনো বন্দোবস্ত জায়গা করে নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। ন্যায়বিচার হতে হবে আমাদের এই রাষ্ট্রের নতুন যাত্রার প্রথম লক্ষণ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা বলেছেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার অর্থ হলো— এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুসলমানদের ধর্মীয় বোধ বিশ্বাসকে হুমকিতে ফেলে দেওয়া।
‘জুলাই ঘোষণাপত্র জনগণের অধিকার। এই ঘোষণাপত্র নিয়ে কোন প্রকার জোড়া-তালি জনগনের কোন কল্যাণ বয়ে আনবে না। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে হবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ শীর্ষ নেতৃদ্বয়।
‘গৌরবোজ্জ্বল জুলাই ৩৬’ উদযাপনের অংশ হিসেবে গণ-অভ্যুত্থানে অবদান রাখা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
“শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে জড়ো হতে বলা হয়েছে। কারা কাজটা করছে অনুমান করার চেষ্টা করুন। যেখানে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলমান। আলাপ-আলোচনার ভিত্তিতে ঐকমত্যে পৌঁছে সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে। সেখানে জুলাই যোদ্ধার নামে শাহবাগ অবরোধ হচ্ছে।