সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।