| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় দলের তিন ক্রিকেটারকে সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ১১:৩১:১৩:পূর্বাহ্ন  |  ১৪০৭৬৫২ বার পঠিত
জাতীয় দলের তিন ক্রিকেটারকে সংবর্ধনা

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের সদস্য ও বগুড়া জেলা বয়স ভিত্তিক দলের ৩  ক্ষুদে ক্রিকেটারকে সংবর্ধনা প্রদান করেছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা। এই তিন ক্রিকেটার হলেন বায়জিদ বোস্তামি, আফ্রিদি তারিক ও আব্দুর রহমান ইরফান।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে  এই তিন ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহবায়ক হোসনা আফরোজা। 

এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, বগুড়া জেলা ক্রিকেট কোচ রিফাত হাসান, সহকারী কোচ রাশেদ হাসান, ক্রীড়া সংগঠক দিপু ,সাবেক খেলোয়াড় রুমেল প্রমুখ। 

জেলা প্রশাসক হোসনা আফরোজা তিন খুদে ক্রিকেটারকে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন জানান এবং ভালো খেলা উপহার দিয়ে বগুড়া তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করবে বলে আশা প্রকাশ করেন ।

তিনি এই তিন খুদে ক্রিকেটারকে পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রিকেট অনুশীলন করার কথাও বলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪