| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহরাস্তিতে কৃষি জমির মাটি বিক্রির দায়ে ব্যবসায়ীর অর্থদন্ড

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৯২০১২ বার পঠিত
শাহরাস্তিতে কৃষি জমির মাটি বিক্রির দায়ে ব্যবসায়ীর অর্থদন্ড
ছবির ক্যাপশন: শাহরাস্তিতে কৃষি জমির মাটি বিক্রির দায়ে ব্যবসায়ীর অর্থদন্ড

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  নিরুপম মজুমদার এ দণ্ডাদেশ দিয়েছেন।

উপজেলা প্রশাসন জানায়, শাহরাস্তি পৌর এলাকার পশ্চিম উপলতা মাঠে  অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে অভিযুক্ত মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে বালু মহল ও মাটির ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।  

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন শাহরাস্তি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনে কর্মরত আনসার সদস্যরা।


.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪