| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাড়ে ৮ ঘণ্টা পর সচল হয়েছে এনআইডি কার্যক্রম

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৯১৬৪৬৮ বার পঠিত
সাড়ে ৮ ঘণ্টা পর সচল হয়েছে এনআইডি কার্যক্রম
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : প্রায় সাড়ে আট ঘণ্টা পর সচল হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম। আগামীকাল বুধবার সকাল থেকেই নির্বিঘ্নে সেবা পাবেন নাগরিকেরা। এনআইডি সার্ভারে লগইন (প্রবেশ) করার সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় সারা দেশে সেবা বিঘ্নিত হয়।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) প্রয়োজন হয়, তা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বন্ধ ছিল, এখন সচল হয়েছে। 

হুমায়ুন কবীর বলেন, এনআইডির ওটিপি সিস্টেমটা আমাদের এন্ডে (কাছে) না, আমরা যাদের কাছ থেকে এটা পারচেজ করি, ওদের সিস্টেমে একটু ঝামেলা হয়েছে, ওরা এটা মেরামত করেছে, এখন ওটিপি সেবা মিলছে।

এই কর্মকর্তা আরও বলেন, সকাল থেকে যে আবেদনগুলো পাঠানো হয়েছে, সেগুলো এখন ক্লিয়ার করা হচ্ছে। ওগুলো ক্লিয়ার হওয়ার পরই আবার নতুনগুলো চলে আসবে এবং আগামীকাল সকাল থেকে নাগরিকেরা নির্বিঘ্নে এনআইডি সেবা পাবেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪