| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ১৪:৪৪:৪৮:অপরাহ্ন  |  ১৫৫৯১৯২ বার পঠিত
পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূ মোছা. আন্নি খাতুন (২১) হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী পরশ মণ্ডলকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার বেগুনিয়া গ্রামে ঘটনা। পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে খাইয়ে পরশ হত্যা করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় বাগাতিপাড়া থানায় মৃতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন। এরপর থেকেই মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের ধরতে মাঠে নামে র‌্যাব।

র‌্যাব জানায়, প্রায় দুই বছর আগে আন্নি খাতুনের সঙ্গে পরশ মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পরশ পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন।

ঘটনার কয়েকদিন আগে ৮ সেপ্টেম্বর রাতে পরশ তার স্ত্রীকে শয়নকক্ষে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করেন এবং জোরপূর্বক বিষপান করান বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পরবর্তী সময় অসুস্থ অবস্থায় আন্নিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে মারা যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত পরশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরবর্তী সময় তাকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে।”

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪