| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদাগাস্কারে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০৭:২২:০৫:পূর্বাহ্ন  |  ১৪৭২০৮৪ বার পঠিত
মাদাগাস্কারে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন সেনাপ্রধান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: মাদাগাস্কারে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন দেশটির সেনাপ্রধান কর্নেল মাইকেল র্যা ন্ড্রিয়ানিরিনা। বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।-রয়টার্স  

তিনি বলেন, গতকাল আমরা দায়িত্ব নিয়েছি। আমরা খুব শিগগিরই শপথ নেব।

মাদাগাসকারের সাংবিধানিক আদালত ইতোমধ্যে তাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আমন্ত্রণ জানিয়েছে।

কর্নেল র্যা ন্ড্রিয়ানিরিনা ঘোষণা করেছেন, সামরিক নেতৃত্বাধীন একটি কমিটি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে এবং তারপর একটি অন্তর্বর্তী সরকার গঠন করে নতুন নির্বাচন আয়োজন করবে।

কর্নেল র্যা ন্ড্রিয়ানিরিনা সেনাবাহিনীর বিশেষ ইউনিট ক্যাপসাটের কমান্ডার ছিলেন। ২০০৯ সালের অভ্যুত্থানে রাজোয়েলিনাকে ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দলটি। তবে দেশটিতে সম্প্রতি ঘটে যাওয়া জেন-জি আন্দোলনে তিনি সরকারের বিরোধিতা করেন এবং বিক্ষোভকারীদের ওপর গুলি না করতে অনুরোধ করেন।




রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪