| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতাকে রাতের আধারে কুপিয়ে জখম

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৩:১৮:৩৪:অপরাহ্ন  |  ৩৬১০ বার পঠিত
ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতাকে রাতের আধারে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি শিকদার সাইদুর রহমান মিঠু দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। দলীয় কোন্দলের সূত্রতায় বৃহস্পতিবার (১৪ মে) রাত নয়টার দিকে পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় এঘটনা ঘটে। 

স্বজনেরা জানিয়েছেন, পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মিঠুকে আঘাত করা হয়েছে বলে হাসপাতালে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান।

তার ছোট ভাই রাজু শিকদার জানিয়েছেন, বুধবার ভাঙ্গা থানা পুলিশ দক্ষিণ পাড়ের বাসস্ট্যান্ড থেকে সোয়েব ও শিহাব দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। অফিসার ইনচার্জ মো. মিজানুর তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে সাবধান ও সতর্ক করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব মোল্লার উপস্থিতিতে স্বজনদের কাছে মুচালিকা রেখে তাদের ছেড়ে দেয়। 

তাৎক্ষণিকভাবে রাতেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই যুবকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরের দিন এঘটনাটি মিডিয়ায় প্রকাশিত কপি ও ভিডিও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিঠু শিকদার ফেসবুকে পোস্ট ও শেয়ার করেন।

এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন শিহাব-সোয়েব ও তাদের লোকজন। রাতের বেলায় মিঠু শিকদার একা বাড়িতে ফেরার পথে রাসেল শিকদারের দোকানের সামনে তার উপর মোটরসাইকেলের বহর নিয়ে অতর্কিত হামলা চালানো হয় বলে বড় বোন শিক্ষিকা লীমা আক্তার জানান।

এবিষয়ে জানতে চাইলে ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা বলেন, রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে জনগণের বিভিন্ন কাজে আমাদের সম্পৃক্ত হতে হয়। এজন্য থানায় তিনি গিয়ে ছিলেন।

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিঠু শিকদারের উপর হামলার ঘটনার সাথে তার কোন যোগসূত্র নেই। যদি তাকে জড়িয়ে কেউ মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে উদ্ধার করার পর তার স্বজনেরা হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ পাওয়া গেলে অপরাধীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪