| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের বিপক্ষে স্পোর্টিং উইকেটে নামছে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ০০:৫০:১৪:পূর্বাহ্ন  |  ১২৬ বার পঠিত
পাকিস্তানের বিপক্ষে স্পোর্টিং উইকেটে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: একটা সময় পাকিস্তান ছিল বড় আতঙ্ক। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, সাকলায়েন মুশতাক, দানিশ কানেরিয়া, সাঈদ আনোয়ার, আমির সোহেল, ইনজামাম-উল-হক, ইজাজ আহমেদ, সেলিম মালিক আর মইন খানরা বহু ম্যাচে বাংলাদেশকে নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছেন।

কিন্তু কালের আবর্তে বদলেছে প্রেক্ষাপট। পাকিস্তানের ক্রিকেটের সেই রমরমা দিন আর নেই। এক সময়ের পরাক্রমশালী পাকিস্তান ক্রিকেট দল আর আগের মতো ভয়ংকর নেই—এমন ধারণাই এখন জোরালো। সাম্প্রতিক পারফরম্যান্সও বাংলাদেশের পক্ষে। দুই বছর আগে দেশের মাটিতে টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করেছিল টাইগাররা। পরবর্তীতে বাংলাদেশ সফরেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হেরেছিল পাকিস্তান।

সেই ধারাবাহিকতায় আগামীকাল ৮ মে শেরে বাংলায় শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকেই ফেবারিট ধরা হচ্ছে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও মনে করছেন, বোলিং আক্রমণ বিশেষ করে পেস বিভাগে পাকিস্তানের চেয়ে টাইগাররা এগিয়ে।

টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষকে দুইবার অলআউট করাই জয়ের মূল শর্ত। সে লক্ষ্য সামনে রেখে স্বাগতিকরা একটি স্পোর্টিং উইকেটে খেলার পরিকল্পনা করছে। অনুশীলনের সময় উইকেটে ঘাসের উপস্থিতি দেখা গেলেও ম্যাচের আগে তা কেমন থাকবে, সেটিই এখন দেখার বিষয়।

উইকেট বিবেচনায় বাংলাদেশ তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে। সম্ভাব্য পেস আক্রমণে থাকতে পারেন নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের খেলার সম্ভাবনাই বেশি।

ব্যাটিংয়ে সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাসের ওপর ভরসা করছে দল। আগের সিরিজে মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে গুরুত্বপূর্ণ রান এসেছিল। এবারও বড় ইনিংসের প্রত্যাশা তাদের ঘিরেই।

সব মিলিয়ে, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আবারও আধিপত্য ধরে রাখার লক্ষ্যেই প্রস্তুত বাংলাদেশ।

আগে ব্যাট করলে একটি সম্মানজনক পুঁজি গড়ার কাজটা করতে হবে ব্যাটারদের। আর পাকিস্তান প্রথমে ব্যাট করলেও তাদের শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেওয়ার কাজটিও করতে হবে ৩ পেসারকে। এখন কাদের দায়িত্ব ও কাজ প্রথমে করতে হয়, তারা কীভাবে তা সামলান, সেটাই দেখার।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪