| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ২১:১২:০০:অপরাহ্ন  |  ১৩৮৯৬২৫ বার পঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক  :ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার চারজন হলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপ-কমিটির সদস্য মো. আব্দুল জলিল, হবিগঞ্জের মাধবপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. হাবিবুর রহমান, শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবলীগের সদস্য মো. শওকত আলী ওরফে শওকত ছৈয়াল ও ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. আতিকুর রহমান।

ডিবির বরাতে তালেবুর বলেন, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে জলিলকে গ্রেপ্তার করে ডিবি মিরপুরের অস্ত্র ও মাদক দল। একই দিন রাতে ডিবি রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ দল হাতিরঝিল থানার মগবাজার চৌরাস্তা থেকে হাবিবুরকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, একই রাতে যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে শওকতকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি দল। এছাড়া ওই দিন সন্ধ্যায় ডিবি তেজগাঁও বিভাগের একটি দল বান্দরবান জেলায় অভিযান পরিচালনা করে আতিকুরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার তালেবুর।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪