| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে লাহোরের পর দিল্লি, পঞ্চম অবস্থানে ঢাকা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৩:৫০:৫৩:পূর্বাহ্ন  |  ১৩৮৮৭৮২ বার পঠিত
বায়ুদূষণে লাহোরের পর দিল্লি, পঞ্চম অবস্থানে ঢাকা
ছবির ক্যাপশন: বায়ুদূষণে লাহোরের পর দিল্লি, পঞ্চম অবস্থানে ঢাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক : বায়ুদূষণের দিক থেকে আজ শনিবার (১৮ অক্টোবর) বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি, তৃতীয় কলকাতা, চতুর্থ উজবেকিস্তানের তাসখন্দ এবং পঞ্চম স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা ৩৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা লাহোরের দূষণ স্কোর ২৭০ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর ভারতের দিল্লি। এই শহরের দূষণ স্কোর ২১৫ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানের থাকা কলকাতার দূষণ স্কোর ১৮৬ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। চতুর্থ অবস্থানে থাকা তাসখন্দের স্কোর ১৮২ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। পঞ্চম অবস্থানে ঢাকা এবং ঢাকার দূষণ স্কোর ১৭২ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪