| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগুন নেভাতে যোগ দিল বিমান-নৌ-সেনা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১০:৪০:৩৬:পূর্বাহ্ন  |  ১৪১৩০৫৫ বার পঠিত
আগুন নেভাতে যোগ দিল বিমান-নৌ-সেনা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক:: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনায় অগ্নি নির্বাপণে সিভিল অ্যাভিয়েশনসহ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিটসহ যোগ দিয়েছে বিমান-নৌ ও সেনা সদস্যরা ।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট যোগ দেয়। পরে আরও ১৬ ইউনিট যুক্ত হয়। আরও কয়েকটি ইউনিট যোগ দেওয়া পথে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নি নির্বাপণে ৩০ টি  ইউনিট কাজ করছে। পথে রয়েছে আরও ৬ ইউনিট।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ গণমাধ্যমকে বলেন, আগুনের ঘটনায় ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪