| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরানো হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১০:৫২:৩৬:পূর্বাহ্ন  |  ১৪২২১৫৬ বার পঠিত
সরানো হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। দেখা গেছে, বিমানগুলো টেনে আগুনের উৎস থেকে দূরে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। এই প্রতিবেদন লেখা অবদি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা। তিনি জানান, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪