| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালালের কার্গো ভিলেজে আগুন : আনসারের ১৭ সদস্য আহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১১:৫২:২২:পূর্বাহ্ন  |  ১৩৮৬৭৬৯ বার পঠিত
শাহজালালের কার্গো ভিলেজে আগুন : আনসারের ১৭ সদস্য আহত

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট করছে। এখন পর্যন্ত আগুনের তীব্রতা কমেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নেভাতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন। 

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।

তিনি জানান, এখন পর্যন্ত ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, বাকি সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪