| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোবট দিয়ে আগুন নেভানোর চেষ্টা ফায়ার সার্ভিসের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১২:০৫:৩১:অপরাহ্ন  |  ১৪২২২১৬ বার পঠিত
রোবট দিয়ে আগুন নেভানোর চেষ্টা ফায়ার সার্ভিসের

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগার তিন ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনো ঘটনাস্থল থেকে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৭টি ইউনিট বর্তমানে কাজ করছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৩ ঘণ্টা পার হলেও এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সরেজমিনে দেখা গেছে, আগুন নিয়ন্ত্রনে আনতে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানিয়েছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, আগুন নেভাতে গিয়ে আনসারের ১৫ জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।

তিনি জানান, এখন পর্যন্ত ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। 

এর আগে, দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ইউনিট যোগ হয়ে এখন মোট ৩৭টি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।

পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪