| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেট্রোরেল এখন আরও আগে চালু, রাতে চলবে আধা ঘণ্টা বেশি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ০৪:৪৪:২৫:পূর্বাহ্ন  |  ১৪১৯৯৬২ বার পঠিত
মেট্রোরেল এখন আরও আগে চালু, রাতে চলবে আধা ঘণ্টা বেশি
ছবির ক্যাপশন: মেট্রোরেল এখন আরও আগে চালু, রাতে চলবে আধা ঘণ্টা বেশি

রিপোর্টার্স২৪ ডেস্ক : যাত্রীচাপ সামলাতে রাজধানীর মেট্রোরেলের চলাচলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ (রোববার) থেকে প্রতিদিন সকালে ট্রেন চালু হবে আধা ঘণ্টা আগে এবং রাতে বন্ধ হবে আধা ঘণ্টা পরে।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন চালুর মধ্য দিয়ে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। আগে ট্রেন চলা শুরু হতো সকাল ৭টা ১০ মিনিটে।

সরেজমিনে দেখা গেছে, সকালে যাত্রী তুলনামূলক কম থাকলেও সময় গড়াতেই স্টেশনগুলোতে ভিড় বাড়তে থাকে। যাত্রীরা নতুন সময়সূচিকে স্বাগত জানিয়েছেন।

নতুন সূচি অনুযায়ী, রাত ১০টা ১০ মিনিটে মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে। এছাড়া, শুক্রবার মেট্রোরেল চালু হবে আগের বেলা ৩টার বদলে আড়াইটায়। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন প্রায় ৪ লাখের বেশি যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন। অনেকে ট্রিপ সংখ্যা বাড়ানোরও দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ট্রিপ বাড়ানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বাড়ানো সম্ভব হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪