| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজকের আবহাওয়া: ঢাকায় আকাশ মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ০৫:০৫:১৫:পূর্বাহ্ন  |  ১৪২১৩৭৯ বার পঠিত
আজকের আবহাওয়া: ঢাকায় আকাশ মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত
ছবির ক্যাপশন: আজকের আবহাওয়া: ঢাকায় আকাশ মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪