| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ধোঁয়া এখনও উড়ছে, উদ্ধারকাজ চলছে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ০৫:১৯:৩৩:পূর্বাহ্ন  |  ১৪১৯২২৪ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ধোঁয়া এখনও উড়ছে, উদ্ধারকাজ চলছে
ছবির ক্যাপশন: শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ধোঁয়া এখনও উড়ছে, উদ্ধারকাজ চলছে

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পরও রোববার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত ধোঁয়া দেখা গেছে। ফায়ার সার্ভিস দুই পাশ থেকে পানি ছিটাচ্ছে।

বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকলেও নিরাপত্তার জন্য পুলিশের মোতায়েন জোরদার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিমা খানম জানান, এখনও উদ্ধারকাজ চলছে। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মুহিদুল ইসলাম বলেন, নিরাপত্তা ও উদ্ধারকাজের দায়িত্বে পুলিশও কাজ করছে।

গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে এই কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৩টি ফায়ার স্টেশন, ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি একযোগে কাজ করে। সাত ঘণ্টা পর রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিমানবন্দর চালু হয়।

কার্গো ভিলেজে মূলত আমদানি করা পণ্য রাখা হয়। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ রাতেই তদন্ত কমিটি গঠন করেছে, যা পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। আগুন নিয়ন্ত্রণে আনার সময় ৩৫ জন আহত হন, যার মধ্যে আনসার বাহিনীর ২৫ সদস্য রয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪