রিপোর্টার্স২৪ ডেস্ক: আরও তিন শতাধিক বাংলাদেশি আগামী ২৩ অক্টোবর লিবিয়া থেকে দেশে ফিরছেন । লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের লক্ষ্যে লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে দূতাবাস।
জানা যায়, আগামী ২৩ অক্টোবর লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় নিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবাসনের লক্ষ্যে ত্রিপলী থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইটে তালিকাভুক্ত তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হবে।
ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস তালিকাভুক্ত অভিবাসীদের ১৯ অক্টোবর দূতাবাসে রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে। এছাড়া তাদের আগামী ২২ অক্টোবর দেশে ফেরার পূর্ণ প্রস্তুতিসহ দূতাবাস প্রাঙ্গণে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি