| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ০৮:৩৮:৫১:পূর্বাহ্ন  |  ১৩৯৪৮৪৭ বার পঠিত
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪  ডেস্ক: সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) লক্ষ্য করে সম্ভাব্য হামলার আশঙ্কা থাকায় এ সতর্কতা জারি করা হয়েছে। 

রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামে এক সপ্তাহের মধ্যে পরপর তিনটি বড় অগ্নিকাণ্ডের পর পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা আসে।


নির্দেশনায় মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সম্ভাব্য হামলা প্রতিরোধে টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারির নির্দেশ পেয়েছেন।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪