| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিবেদন পেলে জানতে পারব কী কারণে অগ্নিকাণ্ড হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১৪:০৩:২৮:অপরাহ্ন  |  ১৩৭৬১৪৭ বার পঠিত
প্রতিবেদন পেলে জানতে পারব কী কারণে অগ্নিকাণ্ড হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডগুলো নাশকতা কি না, তা তদন্তের আগে বলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, আগুনের ব্যাপারে গতকাল একটা মিটিং হয়েছে। অনেকগুলো কমিটি করে দেয়া হয়েছে। তারা ইনভেস্টিগেশন করছে। প্রতিবেদন দিলে আমরা জানতে পারব কী কারণে অগ্নিকাণ্ড হয়েছে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে সরকারের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের অসুবিধা হবে না।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি আছে। এ বছর নির্বাচন নিয়ে কিছু সংশয় আছে বলেই আমরা পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। পাশাপাশি, গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের দূরে রাখার চেষ্টা করছি। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, প্রশিক্ষণের অগ্রগতি ও সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে। 

বডি ক্যামেরা কেনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা এমন কিছু না যে বাজারে গেলাম, কিনে নিয়ে এলাম। নিয়ম অনুযায়ী কেনা হবে। ৪০০ কোটি টাকার একটি থোক বরাদ্দ রাখা হয়েছে। দরপত্র ও দরাদরির পর দাম নির্ধারণ করা হবে।

আগামী নির্বাচনের আগে পুলিশ প্রশিক্ষণ সম্পন্ন করতে পারবে কিনা এমন প্রশ্নে তিনি আরও বলেন, আইজিপি নিজেই জানিয়েছেন, পুলিশের সক্ষমতা আছে। আমরাও মনে করি, কোনো ধরনের সমস্যা হবে না।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪